Revelation 6:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি যখন পঞ্চম সীলমোহরটি খুললেন, তখন আমি দেখলাম, কোরবানগাহ্‌র নিচে সেই লোকদের প্রাণ আছে, যাঁরা আল্লাহ্‌র কালামের জন্য এবং তাঁরা যে সাক্ষ্য দিয়েছিলেন সেই কারণে হত্যা করা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন পঞ্চম সিলমোহরটি খুললেন তখন আমি বেদির নিচে তাঁদের প্রাণকে দেখলাম, যারা ঈশ্বরের বাক্য ও তাদের অবিচল সাক্ষ্যের জন্য নিহত হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন, তখন আমি দেখিলাম, বেদির নীচে সেই লোকদের প্রাণ আছে, যাঁহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত, এবং তাঁহাদের কাছে যে সাক্ষ্য ছিল, তৎপ্রযুক্ত নিহত হইয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মেষশাবক যখন পঞ্চম সীলমোহরটি ভাঙ্গলেন, তখন আমি যজ্ঞবেদীর নীচে সেইসব আত্মাকে দেখলাম য়াঁদের হত্যা করা হয়েছিল, কারণ তাঁরা ঈশ্বরের বার্তা বিশ্বস্তভাবে প্রচার করেছিলেন এবং তাঁদের সাক্ষ্য দিয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন মেষ শিশু পঞ্চম সীলমোহর খুললেন, তখন আমি একটা বেদির নীচে এমন সব লোকের আত্মা দেখতে পেলাম, যাঁদের ঈশ্বরের বাক্যের জন্য এবং সাক্ষ্য দেবার জন্য মেরে ফেলা হয়েছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন, তখন আমি দেখিলাম, বেদির নিচে সেই লোকদের প্রাণ আছে, যাঁহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত, এবং তাঁহাদের কাছে যে সাক্ষ্য ছিল, তৎপ্রযুক্ত নিহত হইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তিনি পঞ্চম সীলমোহর ভাংলেন তখন আমি একটা বেদীর নীচে এমন সব লোকের আত্মা দেখতে পেলাম যাদের ঈশ্বরের বাক্যের জন্য এবং সাক্ষ্য দেবার জন্য মেরে ফেলা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তিনি পঞ্চম সীলমোহর ভাংলেন তখন আমি একটা কোরবানগাহের নীচে এমন সব লোকের রূহ্‌ দেখতে পেলাম যাদের আল্লাহ্‌র কালামের জন্য এবং সাক্ষ্য দেবার জন্য হত্যা করা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি পঞ্চম সীলমোহর খুললেন। আমি দেখলাম, যাঁরা ঈশ্বরের বাণী প্রচার ও সাক্ষ্যদানের জন্য নিহত হয়েছিলেন তাঁদের আত্মা বেদীর নীচে রেয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেষশাবক যখন পঞ্চম সীলমোহরটি ভাঙ্গলেন, তখন আমি যজ্ঞবেদীর নীচে সেইসব আত্মাকে দেখলাম যাঁদের হত্যা করা হয়েছিল, কারণ তাঁরা ঈশ্বরের বার্তা বিশ্বস্তভাবে প্রচার করেছিলেন এবং তাঁদের সাক্ষ্য দিয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন মেষ শিশু পঞ্চম সীলমোহর খুললেন, তখন আমি একটা বেদির নীচে এমন সব লোকের আত্মা দেখতে পেলাম, যাঁদের ঈশ্বরের বাক্যের জন্য এবং সাক্ষ্য দেবার জন্য মেরে ফেলা হয়েছিল।