Revelation 7:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর আমি দেখলাম, দুনিয়ার চার কোণে চার জন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, তারা দুনিয়ার চার কোণের বায়ু ধরে রাখছেন, যেন দুনিয়া কিংবা সাগরে কিংবা কোন গাছের উপরে বায়ু প্রবাহিত না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপরে আমি দেখলাম চারজন স্বর্গদূত, তাঁরা পৃথিবীর চার কোণে দাঁড়িয়ে আছেন এবং তাঁরা পৃথিবীর চার বায়ুকে পিছন দিকে টেনে ধরে রেখেছেন, যেন ভূমিতে বা সমুদ্রে বা কোনো গাছের উপরে বাতাস প্রবাহিত না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তার পরে আমি দেখিলাম, পৃথিবীর চারি কোণে চারি দূত দাঁড়াইয়া আছেন; তাঁহারা পৃথিবীর চারি বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিম্বা সমুদ্রের কিম্বা কোন বৃক্ষের উপরে বায়ু না বহে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আমি দেখলাম, পৃথিবীর চার কোনে চারজন স্বর্গদূত দাঁড়িয়ে আছেন৷ তাঁরা পৃথিবীর চারটি বাযুপ্রবাহকে আটকে রেখেছেন, য়েন পৃথিবীর বা সমুদ্রের বা গাছের ওপর দিয়ে বাতাস না বয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এর পরে আমি চারজন স্বর্গদূতকে পৃথিবীর চার কোনায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাঁরা পৃথিবীর চার কোণের বাতাস আটকে রাখছিলেন, যেন পৃথিবী, সমুদ্র অথবা কোন গাছের ওপরে বাতাস না বয় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তার পরে আমি দেখিলাম, পৃথিবীর চারি কোণে চারি দূত দাঁড়াইয়া আছেন; তাহারা পৃথিবীর চারি বায়ু ধরিয়া রাখিতেছেন, যেন পৃথিবীর কিম্বা সমুদ্রের কিম্বা কোন বৃক্ষের উপরে বায়ু না বহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর আমি চারজন স্বর্গদূতকে পৃথিবীর চার কোণায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাঁরা পৃথিবীর চার কোণের বাতাস আট্‌কে রাখছিলেন, যেন পৃথিবী, সমুদ্র কিম্বা কোন গাছের উপরে বাতাস না বয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর আমি চারজন ফেরেশতাকে দুনিয়ার চার কোণায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। তাঁরা দুনিয়ার চার কোণের বাতাস আট্‌কে রাখছিলেন, যেন দুনিয়া, সমুদ্র কিংবা কোন গাছের উপরে বাতাস না বয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে আমি দেখলাম, পৃথিবীর চার কোণে চারজম স্বর্গদূত দাঁড়িয়ে পৃথিবীর চার বায়ুর পথরোধ করছেন যেন পৃথিবীতে, সমুদ্রে কিম্বা কোন বৃক্ষের উপর বাতাস বইতে না পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি দেখলাম, পৃথিবীর চার কোনে চারজন স্বর্গদূত দাঁড়িয়ে আছেন৷ তাঁরা পৃথিবীর চারটি বায়ুপ্রবাহকে আটকে রেখেছেন, যেন পৃথিবীর বা সমুদ্রের বা গাছের ওপর দিয়ে বাতাস না বয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরে আমি চারজন স্বর্গদূতকে পৃথিবীর চার কোনায় দাঁড়িয়ে থাকতে দেখলাম, তাঁরা পৃথিবীর চার কোণের বাতাস আটকে রাখছিলেন, যেন পৃথিবী, সমুদ্র অথবা কোন গাছের ওপরে বাতাস না বয়।