Revelation 7:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তারা জোরে চিৎকার করে বলছে, ‘নাজাত আমাদের আল্লাহ্র, যিনি সিংহাসনে বসে আছেন এবং মেষশাবকের দান।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উচ্চকণ্ঠে চিৎকার করে বলল, “পরিত্রাণ দেওয়ার অধিকার সিংহাসনে উপবিষ্ট আমাদের ঈশ্বর ও মেষশাবকের অধিকারভুক্ত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহারা উচ্চ রবে চীৎকার করিয়া কহিতেছে, ‘পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান।’
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা সকলে চিত্কার করে বলছে, ‘যিনি সিংহাসনে বসে আছেন, এই জয় সেই ঈশ্বরের ও মেষশাবকের দান৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তারা জোরে চিৎকার করে বলছিল, “যিনি সিংহাসনে বসে আছেন, আমাদের সেই ঈশ্বর এবং মেষ শিশুর হাতেই পাপ থেকে মুক্তি l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে, ‘পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা জোরে চিৎকার করে বলছিল: “যিনি সিংহাসনে বসে আছেন, আমাদের সেই ঈশ্বর এবং মেষ-শিশুর হাতেই পাপ থেকে উদ্ধার রয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা জোরে চিৎকার করে বলছিল: “যিনি সিংহাসনে বসে আছেন, আমাদের সেই আল্লাহ্ এবং মেষ-শাবকের হাতেই গুনাহ্ থেকে নাজাত রয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা উচ্চকণ্ঠে ঘোষণা করছেঃ "সিংহাসনে আসীন আমাদের ঈশ্বর ওমেষশাবকের সুমহান কীর্তি পরিত্রাণ–।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সকলে চিত্কার করে বলছে, “যিনি সিংহাসনে বসে আছেন, এই জয় সেই ঈশ্বরের ও মেষশাবকের দান৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তারা জোরে চিৎকার করে বলছিল, “যিনি সিংহাসনে বসে আছেন, আমাদের সেই ঈশ্বর এবং মেষশিশুর হাতেই পাপ থেকে মুক্তি।”