Revelation 7:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরেশতা সকলেই সিংহাসন ও প্রাচীনদের ও চার জন প্রাণীর চারদিকে দাঁড়িয়ে ছিলেন; তাঁরা সিংহাসনের সম্মুখে অধোমুখে ভূমিতে উবুড় হয়ে আল্লাহ্‌র এবাদত করে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব স্বর্গদূত সেই সিংহাসনের চারদিকে এবং সেই প্রাচীনবর্গের ও চারজন জীবন্ত প্রাণীর চারদিকে দাঁড়িয়েছিলেন। তাঁরা সেই সিংহাসনের সামনে নত হয়ে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর, সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীনবর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়া ছিলেন; তাঁহারা সিংহাসনের সম্মুখে অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমস্ত স্বর্গদূত সিংহাসনের প্রাচীনদের ও চারজন প্রাণীর চারদিক ঘিরে দাঁড়িয়ে ছিলেন৷ তাঁরা সিংহাসনের সামনে মাথা নীচু করে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করতে থাকলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্বর্গদূতেরা সবাই সেই সিংহাসনের চারদিকে দাঁড়িয়েছিল এবং নেতারা ও চারটি জীবন্ত প্রাণী ও চারদিকে দাঁড়িয়েছিল, তাঁরা সিংহাসনের সামনে উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করে বললেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর, সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীনবর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়া ছিলেন; তাঁহারা সিংহাসনের সম্মুখে অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর স্বর্গদূতেরা সকলেই সেই সিংহাসনের, নেতাদের ও চারজন জীবন্ত প্রাণীর চারপাশে দাঁড়ালেন। তাঁরা সিংহাসনের সামনে উবুড় হয়ে ঈশ্বরকে প্রণাম করে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ফেরেশতারা সকলেই সেই সিংহাসনের, নেতাদের ও চারজন প্রাণীর চারপাশে দাঁড়ালেন। তাঁরা সিংহাসনের সামনে উবুড় হয়ে আল্লাহ্‌কে সেজদা করে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিংহাসন, প্রবীণ মণ্ডলী ও প্রাণীচতুষ্টয়ের চারিদিকে যে স্বর্গদূতবৃন্দ দাঁড়িয়ে ছিলেন, তাঁরা সিংহাসনের সম্মুখে সাষ্টাঙ্গে প্রণিপাত করে ঈশ্বরের আরাধনা করে বললেনঃ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত স্বর্গদূত সিংহাসনের প্রাচীনদের ও চারজন প্রাণীর চারদিক ঘিরে দাঁড়িয়ে ছিলেন৷ তাঁরা সিংহাসনের সামনে মাথা নীচু করে প্রণাম করলেন ও ঈশ্বরের উপাসনা করতে থাকলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বর্গ দূতেরা সবাই সেই সিংহাসনের চারদিকে দাঁড়িয়েছিল এবং নেতারা ও চারটি জীবন্ত প্রাণী ও চারদিকে দাঁড়িয়েছিল, তাঁরা সিংহাসনের সামনে উপুড় হয়ে ঈশ্বরের উপাসনা করে বললেন,