Revelation 7:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে প্রাচীনদের মধ্যে এক জন আমাকে বললেন, সাদা কাপড় পরা এই লোকেরা কে ও কোথা থেকে আসল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন প্রাচীনদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলেন, “সাদা পোশাক পরিহিত এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রাচীনবর্গের মধ্যে এক জন আমাকে কহিলেন, শুক্লবস্ত্রপরিহিত এই লোকেরা কে, ও কোথা হইতে আসিল?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর সেই প্রাচীনদের মধ্যে একজন আমায় জিজ্ঞেস করলেন, ‘শুভ্র পোশাক পর! এই লোকরা কে, আর এরা সব কোথা থেকে এসেছে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর একজন নেতা আমাকে জিজ্ঞাসা করলেন, “সাদা কাপড় পরা এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রাচীনবর্গের মধ্যে একজন আমাকে কহিলেন, শুক্লবস্ত্র পরিহিত এই লোকেরা কে, ও কোথা হইতে আসিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন একজন নেতা আমাকে বললেন, “সাদা পোশাক পরা এই সব লোক কারা? আর কোথা থেকেই বা তারা এসেছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন একজন নেতা আমাকে বললেন, “সাদা পোশাক পরা এই সব লোক কারা? আর কোথা থেকেই বা তারা এসেছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রবীণদের মধ্য থেকে একজন আমাকে বললেন, ‘শুভ্রবসন পরিহিত এই লোকেরা কারা? কোথা থেকে এলেন এঁরা?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সেই প্রাচীনদের মধ্যে একজন আমায় জিজ্ঞেস করলেন, “শুভ্র পোশাক পর! এই লোকরা কে, আর এরা সব কোথা থেকে এসেছে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর একজন নেতা আমাকে জিজ্ঞাসা করলেন, সাদা কাপড় পরা এই লোকেরা কারা এবং কোথা থেকে তারা এসেছে?