Revelation 7:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাঁকে বললাম, হে আমার প্রভু, তা আপনিই জানেন। তিনি আমাকে বললেন, এরা সেই লোক, যারা সেই মহাকষ্টের মধ্য থেকে এসেছে এবং মেষশাবকের রক্তে নিজ নিজ কাপড় ধুয়ে সাদা করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি উত্তর দিলাম, “মহামান্য, আপনিই তা জানেন।” তখন তিনি বললেন, “এরা সেই লোক, যারা মহাসংকটকাল থেকে উত্তীর্ণ হয়ে এসেছে; তারা মেষশাবকের রক্তে তাদের পোশাক পরিষ্কার করেছে ও তা সাদা করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাঁহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনিই জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তাঁকে বললাম, ‘মহাশয়, আপনি জানেন৷’ তিনি আমায় বললেন, ‘এরা সেই লোক যাঁরা মহানির্য়াতন সহ্য করে এসেছে; আর মেষশাবকের রক্তে নিজের পোশাক ধুয়ে শুচীশুভ্র করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তাঁকে বলেছিলাম, “মহাশয়, আপনিই জানেন,” তিনি আমাকে বললেন, “সেই ভীষণ কষ্টের ভেতর থেকে যারা এসেছে, এরা তারাই l এরা এদের পোষাক মেষশিশুর রক্তে ধুয়ে সাদা করেছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাঁহাকে বলিলাম, হে আমার প্রভু, তাহা আপনিই জানেন। তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক, যাহারা সেই মহাক্লেশের মধ্য হইতে আসিয়াছে, এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাঁকে বললাম, “দেখুন, তা আপনিই জানেন।” তিনি আমাকে বললেন, “সেই মহাকষ্টের মধ্য থেকে যারা এসেছে এরা তারাই। এরা এদের পোশাক মেষ-শিশুর রক্তে ধুয়ে সাদা করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাঁকে বললাম, “দেখুন, তা আপনিই জানেন।” তিনি আমাকে বললেন, “সেই মহাকষ্টের মধ্য থেকে যারা এসেছে এরা তারাই। এরা এদের পোশাক মেষ-শাবকের রক্তে ধুয়ে সাদা করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাঁকে বললাম, প্রভু, “আপনিই তা জানেন।” তিনি আমাকে বললেন, “এঁরা সেই লাক যাঁরা মহাসঙ্কট উত্তীর্ণ হয়ে এসেছেন। মেষশাবকের শোণিতে নিজেদর বসন ধৌত করে শুভ্র করেছেন।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাঁকে বললাম, “মহাশয়, আপনি জানেন৷” তিনি আমায় বললেন, “এরা সেই লোক যারা মহানির্যাতন সহ্য করে এসেছে; আর মেষশাবকের রক্তে নিজের পোশাক ধুয়ে শুচীশুভ্র করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাঁকে বলেছিলাম, “মহাশয়, আপনিই জানেন,” তিনি আমাকে বললেন, “সেই ভীষণ কষ্টের ভেতর থেকে যারা এসেছে, এরা তারাই। এরা এদের পোষাক মেষশিশুর বলি প্রদত্ত রক্তে ধুয়ে সাদা করেছে।”