Revelation 8:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তৃতীয় ফেরেশতা তূরী বাজালেন, আর প্রদীপের মত জ্বলন্ত একটি বড় তারা আসমান থেকে পড়ে গেল এবং তা নদ নদীর এক তৃতীয়াংশের উপরে ও পানির ফোয়ারাগুলোর উপরে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তৃতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর মশালের মতো জ্বলন্ত এক বৃহৎ তারা আকাশ থেকে এক-তৃতীয়াংশ নদনদীর ও জলের সমস্ত উৎসের উপরে পতিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তৃতীয় দূত তূরী বাজাইলেন, আর প্রদীপের ন্যায় প্রজ্বলিত এক বৃহৎ তারা আকাশ হইতে পড়িয়া গেল, নদ নদীর তৃতীয় অংশের ও জলের উনুই সকলের উপরে পড়িল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে তৃতীয় স্বর্গদূত তূরী বাজালেন, তখন আকাশ থেকে জ্বলন্ত মশালের মতো এক বিরাট নক্ষত্র পৃথিবীর এক তৃতীয়াংশ নদী ও জলের উত্‌সের ওপর খসে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তৃতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন এবং একটা বড় তারা বাতির মত জ্বলতে জ্বলতে আকাশ থেকে, তিন ভাগের এক ভাগ নদী ও ঝর্ণার ওপরে পড়ল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তৃতীয় দূত তূরী বাজাইলেন, আর প্রদীপের ন্যায় প্রজ্বলিত এক বৃহৎ তারা আকাশ হইতে পড়িয়া গেল, নদ-নদীর এক তৃতীয়াংশের ও জলের উনুই সকলের উপরে পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তৃতীয় স্বর্গদূত তাঁর তুরী বাজালেন। তখন একটা বড় তারা বাতির মত জ্বলতে জ্বলতে আকাশ থেকে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তৃতীয় ফেরেশতা তাঁর শিংগা বাজালেন। তখন একটা বড় তারা বাতির মত জ্বলতে জ্বলতে আসমান থেকে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে তৃতীয় দূত তূর্যধ্বনি করলেন। তখন জ্বলন্ত মশালেনর মত বিরাট এক নক্ষত্র ও প্রস্রবণগুলির উপরে পতিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তৃতীয় স্বর্গদূত তূরী বাজালেন৷ তখন আকাশ থেকে জ্বলন্ত মশালের মতো এক বিরাট নক্ষত্র পৃথিবীর এক তৃতীয়াংশ নদী ও জলের উৎসের ওপর খসে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তৃতীয় স্বর্গদূত তাঁর তূরী বাজালেন এবং একটা বড় তারা বাতির মত জ্বলতে জ্বলতে আকাশ থেকে, তিন ভাগের একভাগ নদী ও ঝর্ণার ওপরে পড়ল।