Revelation 8:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই তারার নাম সোমরাজ, তাতে এক তৃতীয়াংশ পানি সোমরাজের মত তিক্ত হয়ে উঠলো এবং পানি তিক্ত হওয়ার দরুন অনেক লোক মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই তারাটির নাম সোমরাজ। এতে এক-তৃতীয়াংশ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের কারণে বহু মানুষের মৃত্যু হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই তারার নাম নাগদানা, তাহাতে তৃতীয় অংশ জল নাগদানা হইয়া উঠিল, এবং জল তিক্ত হওয়া প্রযুক্ত অনেক লোক মরিয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই নক্ষত্রের নাম নাগদানা কারণ তা পৃথিবীর এক তৃতীয়াংশ জল তিক্ত করে দিল৷ এভাবে জল তেতো হওয়ার কারণে অনেক লোক মারা পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই তারার নাম ছিল “নাগদানা” l তাতে তিন ভাগের এক ভাগ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের জন্য অনেক লোক মারা গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই তারার নাম নাগদানা, তাহাতে এক তৃতীয়াংশ জল নাগদানা হইয়া উঠিল, এবং জল তিক্ত হওয়া প্রযুক্ত অনেক লোক মরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তারার নাম ছিল সোমরাজ। তিন ভাগের এক ভাগ নদী এবং ফোয়ারার উপরে তারাটা পড়ল। তাতে তিন ভাগের এক ভাগ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের জন্য অনেক লোক মারা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তারার নাম ছিল সোমরাজ। তিন ভাগের এক ভাগ নদী এবং ঝর্ণার উপরে তারাটা পড়ল। তাতে তিন ভাগের এক ভাগ পানি তেতো হয়ে গেল এবং সেই তেতো পানির জন্য অনেক লোক মারা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই নক্ষত্রের নাম ‘তিক্ততা’। এর ফলে সমস্ত জলরাশির এক-তৃতীয়াংশ সোমরাজ লতার মত তেতো হয়ে গেল। এই দূষিত জল পান করার ফলে বহু লোক মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই নক্ষত্রের নাম নাগদানা কারণ তা পৃথিবীর এক তৃতীয়াংশ জল তিক্ত করে দিল৷ এভাবে জল তেতো হওয়ার কারণে অনেক লোক মারা পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই তারার নাম ছিল “নাগদানা।” তাতে তিন ভাগের একভাগ জল তেতো হয়ে গেল এবং সেই তেতো জলের জন্য অনেক লোক মারা গেল।