Revelation 8:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে চতুর্থ ফেরেশতা তূরী বাজালেন, আর সূর্যের এক তৃতীয়াংশ ও চন্দ্রের এক তৃতীয়াংশ ও তারাগুলোর এক তৃতীয়াংশ আঘাত পেল, তাতে প্রত্যেকের এক তৃতীয়াংশ অন্ধকার হয়ে গেল এবং দিনের এক তৃতীয়াংশে কোন আলো রইল না, আর রাতের বেলাও তেমনি হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চতুর্থ স্বর্গদূত তাঁর তূরী বাজালেন। এতে সূর্যের এক-তৃতীয়াংশ, চাঁদের এক-তৃতীয়াংশ ও তারাগণের এক-তৃতীয়াংশ আঘাতপ্রাপ্ত হল, এভাবে তাদের প্রত্যেকের এক-তৃতীয়াংশ অন্ধকারময় হল। ফলে দিনের এক-তৃতীয়াংশ ও রাতের এক-তৃতীয়াংশ আলোকশূন্য হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে চতুর্থ দূত তূরী বাজাইলেন, আর সূর্য্যের তৃতীয় অংশ ও চন্দ্রের তৃতীয় অংশ ও তারাগণের তৃতীয় অংশ আহত হইল, যেন প্রত্যেকের তৃতীয় অংশ অন্ধকারময় হয়, এবং দিবসের তৃতীয় ভাগ আলোকরহিত হয়, আর রাত্রিও তদ্রূপ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর চতুর্থ স্বর্গদূত তূরী বাজালেন আর সূর্যের এক তৃতীয়াংশ, চন্দরের এক তৃতীয়াংশ এবং সমস্ত নক্ষত্রের এক তৃতীয়াংশ এমনভাবে ঘা খেল য়ে তাদের এক তৃতীয়াংশ অন্ধকার হয়ে গেল৷ সেইভাবে দিনেরও এক তৃতীয়াংশ আলোবিহীন হল, আর রাত্রির অবস্থাও একই রকম হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
চতুর্থ স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, তাতে সূর্যের তিন ভাগের এক ভাগ, চাঁদের তিন ভাগের এক ভাগ ও তারাদের তিন ভাগের এক ভাগ আঘাত পেল, সেইজন্য তাদের প্রত্যেকের তিন ভাগের এক ভাগ অন্ধকার হয়ে গেল এবং দিনের তিন ভাগের এক ভাগ এবং রাতের তিন ভাগের এক ভাগে কোনো আলো থাকল না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে চতুর্থ দূত তূরী বাজাইলেন, আর সূর্যের এক তৃতীয়াংশ ও চন্দ্রের এক তৃতীয়াংশ ও তারাগণের এক তৃতীয়াংশ আহত হইল, তাহাতে প্রত্যেকের এক তৃতীয়াংশ অন্ধকারময় হয়, এবং দিবসের এক তৃতীয়াংশ আলোকরহিত হয়, আর রাত্রিও তদ্রূপ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে চতুর্থ স্বর্গদূত তাঁর তুরী বাজালেন। তাতে সূর্যের তিন ভাগের এক ভাগ, চাঁদের তিন ভাগের এক ভাগ এবং তারাগুলোর তিন ভাগের এক ভাগ অন্ধকার হয়ে গেল। দিনের তিন ভাগের এক ভাগে এবং রাতের তিন ভাগের এক ভাগে কোন আলো রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে চতুর্থ ফেরেশতা তাঁর শিংগা বাজালেন। তাতে সূর্যের তিন ভাগের এক ভাগ, চাঁদের তিন ভাগের এক ভাগ এবং তারাগুলোর তিন ভাগের এক ভাগ অন্ধকার হয়ে গেল। দিনের তিন ভাগের এক ভাগে এবং রাতের তিন ভাগের এক ভাগে কোন আলো রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে চতুর্থ দূত তূর্যধ্বনি করলেন। তখন সূর্য, চন্দ্র এবং নক্ষত্ররাজি প্রতিটির এক-তৃতীয়াংশের বিস্ফোরণ হল, ফলে এক-তৃতীয়াংশ অন্ধকারাচ্ছন্ন হল। দিনের এক-তৃতীয়াংশ আলোকবিহীন হল। রাতেরও হল একই অবস্থা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর চতুর্থ স্বর্গদূত তূরী বাজালেন আর সূর্যের এক তৃতীয়াংশ, চন্দ্রের এক তৃতীয়াংশ এবং সমস্ত নক্ষত্রের এক তৃতীয়াংশ এমনভাবে ঘা খেল যে তাদের এক তৃতীয়াংশ অন্ধকার হয়ে গেল৷ সেইভাবে দিনেরও এক তৃতীয়াংশ আলোবিহীন হল, আর রাত্রির অবস্থাও একই রকম হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চতুর্থ স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, তাতে সূর্য্যের তিন ভাগের একভাগ, চাঁদের তিন ভাগের একভাগ ও তারাদের তিন ভাগের একভাগ আঘাত পেল, সেইজন্য তাদের প্রত্যেকের তিন ভাগের একভাগ অন্ধকার হয়ে গেল এবং দিনের র তিন ভাগের একভাগ এবং রাতের তিন ভাগের এক ভাগে কোনো আলো থাকল না।