Revelation 8:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আর এক জন ফেরেশতা এসে কোরবানগাহ্‌র কাছে দাঁড়ালেন, তাঁর হাতে সোনার ধূপদানি ছিল; এবং তাঁকে প্রচুর ধূপ দেওয়া হল, যেন তিনি তা সিংহাসনের সম্মুখস্থ সোনার ধূপগাহের উপরে সকল পবিত্র লোকের মুনাজাতে যোগ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য একজন স্বর্গদূত এসে বেদির কাছে দাঁড়ালেন। তাঁর কাছে ছিল একটি সোনার ধূপদানী। তাঁকে প্রচুর ধূপ দেওয়া হল, যেন তিনি সিংহাসনের সামনে সব পবিত্রগণের প্রার্থনার সময় তা সোনার বেদিতে উৎসর্গ করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আর এক দূত আসিয়া বেদির নিকটে দাঁড়াইলেন, তাঁহার হস্তে স্বর্ণধূপধানী ছিল; এবং তাঁহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহা সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদির উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে আর এক স্বর্গদূত এসে যজ্ঞবেদীর কাছে দাঁড়ালেন, তাঁর হাতে সোনার ধুনুচি৷ তাঁকে প্রচুর ধূপ দেওয়া হল, যাতে তিনি তা স্বর্ণ সিংহাসনের সামনে ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রার্থনার সঙ্গে নিবেদন করতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অপর একজন স্বর্গদূত সোনার ধূপদানি নিয়ে বেদির সামনে এসে দাঁড়ালেন l তাঁকে অনেক ধূপ দেওয়া হল, যেন তিনি তা সিংহাসনের সামনে সোনার বেদির উপরে সব পবিত্র লোকের প্রার্থনার সঙ্গে সেই ধূপ দান করেন lS
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আর এক দূত আসিয়া বেদির নিকটে দাঁড়াইলেন, তাঁহার হস্তে স্বর্ণধূপধানী ছিল; এবং তাঁহাকে প্রচুর ধূপ দত্ত হইল, যেন তিনি তাহা সিংহাসনের সম্মুখস্থ স্বর্ণবেদির উপরে সকল পবিত্র লোকের প্রার্থনায় যোগ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর আর একজন স্বর্গদূত এসে বেদীর সামনে দাঁড়ালেন। তাঁর হাতে একটা সোনার ধূপদানী ছিল। তাঁকে প্রচুর পরিমাণে ধূপ দেওয়া হল যাতে তিনি সিংহাসনের সামনের সোনার বেদীর উপরে ঈশ্বরের সব লোকদের প্রার্থনার সংগে সেই ধূপ উৎসর্গ করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর আর একজন ফেরেশতা এসে কোরবানগাহের সামনে দাঁড়ালেন। তাঁর হাতে একটা সোনার ধূপদানী ছিল। তাঁকে প্রচুর পরিমাণে ধূপ দেওয়া হল যাতে তিনি সিংহাসনের সামনের সোনার ধূপগাহের উপরে আল্লাহ্‌র সব বান্দাদের মুনাজাতের সংগে সেই ধূপ কোরবানী করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর একজন স্বর্গদূত এসে বেদীর কাছে দাঁড়ালেন, তাঁর হাতে ছিল সোনা ধূপদানী। সিংহাসনের সামনে সোনার বেদীর উপরে পুণ্যাত্মাদের প্রার্থনার সঙ্গে নিবেদনের জন্য তাঁকে প্রচুর দূপ দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে আর এক স্বর্গদূত এসে যজ্ঞবেদীর কাছে দাঁড়ালেন, তাঁর হাতে সোনার ধুনুচি৷ তাঁকে প্রচুর ধূপ দেওয়া হল, যাতে তিনি তা স্বর্ণ সিংহাসনের সামনে ঈশ্বরের সমস্ত পবিত্র লোকের প্রার্থনার সঙ্গে নিবেদন করতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অপর একজন স্বর্গদূত সোনার ধূপদানি নিয়ে বেদির সামনে এসে দাঁড়ালেন। তাঁকে অনেক ধূপ দেওয়া হল, যেন তিনি তা সিংহাসনের সামনে সোনার বেদির উপরে সব পবিত্র লোকের প্রার্থনার সঙ্গে সেই ধূপ দান করেন।