Revelation 8:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে পবিত্র লোকদের মুনাজাতের সঙ্গে ফেরেশতার হাত থেকে ধূপের ধোঁয়া আল্লাহ্‌র সম্মুখে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্রগণের প্রার্থনার সঙ্গে মিশ্রিত সেই ধূপের ধোঁয়া, সেই স্বর্গদূতের হাত থেকে ঊর্ধ্বে ঈশ্বরের কাছে উঠে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে পবিত্রগণের প্রার্থনার সহিত দূতের হস্ত হইতে ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ফলে ঈশ্বরের লোকদের প্রার্থনার সঙ্গে স্বর্গদূতের হাত থেকে সেই ধূপের ধোঁয়া ঈশ্বরের সামনে উঠল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্বর্গদূতের হাত থেকে ধূপের ধোঁয়া ঈশ্বরের লোকদের প্রার্থনার সাথে উপরে ঈশ্বরের সামনে উঠে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে পবিত্রগণের প্রার্থনার সহিত দূতের হস্ত হইতে ধূপের ধূম ঈশ্বরের সম্মুখে উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই স্বর্গদূতের হাত থেকে ধূপের ধূমা ঈশ্বরের লোকদের প্রার্থনার সংগে উপরে ঈশ্বরের সামনে উঠে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ফেরেশতার হাত থেকে ধূপের ধোঁয়া আল্লাহ্‌র বান্দাদের মুনাজাতের সংগে উপরে আল্লাহ্‌র সামনে উঠে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন পুণ্যাত্মাদের প্রার্থনার সঙ্গে সেই স্বর্গদূতের হাত থেকে দূপের ধোঁয়া ঊর্ধ্বে ঈশ্বরের কাছে পৌঁছাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফলে ঈশ্বরের লোকদের প্রার্থনার সঙ্গে স্বর্গদূতের হাত থেকে সেই ধূপের ধোঁয়া ঈশ্বরের সামনে উঠল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বর্গদূতের হাত থেকে ধূপের ধোঁয়া ঈশ্বরের পবিত্র লোকদের প্রার্থনার সাথে উপরে ঈশ্বরের সামনে উঠে গেল।