Revelation 8:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রথম ফেরেশতা তূরী বাজালেন, আর রক্ত মিশানো শিলা ও আগুন দুনিয়াতে নিক্ষেপ করা হল, তাতে দুনিয়ার এক তৃতীয়াংশ পুড়ে গেল ও গাছগুলোর এক তৃতীয়াংশ পুড়ে গেল এবং সমস্ত সবুজ রংয়ের ঘাস পুড়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর রক্তমিশ্রিত শিলা ও আগুন উপস্থিত হল ও তা পৃথিবীতে নিক্ষিপ্ত হল। এতে পৃথিবীর এক-তৃতীয়াংশ আগুনে পুড়ে গেল, এক-তৃতীয়াংশ গাছ আগুনে পুড়ে গেল ও সমস্ত সবুজ ঘাস আগুনে পুড়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রথম দূত তূরী বাজাইলেন, আর রক্তমিশ্রিত শিলা ও অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, তাহাতে পৃথিবীর তৃতীয় অংশ পুড়িয়া গেল, ও বৃক্ষসমূহের তৃতীয় অংশ পুড়িয়া গেল, এবং সমুদয় হরিদ্বর্ণ তৃণ পুড়িয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রথম স্বর্গদূত বাজালেন, তাতে পৃথিবীতে রক্ত মেশানো শিলা ও আগুন বর্ষন হল; ফলে পৃথিবীর এক তৃতীয়াংশে আগুন ধরে গেল, আর এক তৃতীয়াংশে গাছপালা ও সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রথম স্বর্গদূত তাঁর তূরী বাজাবার পর, শিল ও রক্ত মেশানো আগুন পৃথিবীতে ছোঁড়া হল, তাতে তিন ভাগের এক ভাগ পৃথিবী পুড়ে গেল, তিন ভাগের এক ভাগ গাছপালা পুড়ে গেল এবং সব সবুজ ঘাসও পুড়ে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রথম দূত তূরী বাজাইলেন, আর রক্তমিশ্রিত শিলা ও অগ্নি উপস্থিত হইয়া পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, তাহাতে পৃথিবীর এক তৃতীয়াংশ পুড়িয়া গেল, ও বৃক্ষসমূহের এক তৃতীয়াংশ পুড়িয়া গেল, এবং সমুদয় হরিদ্বর্ণ তৃণ পুড়িয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম স্বর্গদূত তাঁর তূরী বাজালে পর রক্ত মিশানো শিল ও আগুন পৃথিবীতে ফেলা হল। তাতে তিন ভাগের এক ভাগ পৃথিবী, তিন ভাগের এক ভাগ গাছপালা এবং সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম ফেরেশতা তাঁর শিংগা বাজালে পর রক্ত মিশানো শিল ও আগুন দুনিয়াতে ফেলা হল। তাতে তিন ভাগের এক ভাগ দুনিয়া, তিন ভাগের এক ভাগ গাছপালা এবং সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথম দূত তূর্যধ্বনি করার পর পৃথিবীতে রক্ত-মিশ্রিত শিলা ও অগ্নিবৃষ্টি হতে লাগল। তার ফলে পুড়ে গেল পৃথিবীর এক-তৃতীয়াংশ, বৃক্ষরাজির এক-তৃতীয়াংশ এবং দগ্ধ হল শ্যামল তৃণদল। দগ্ধ হয়ে গেল সবই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম স্বর্গদূত বাজালেন, তাতে পৃথিবীতে রক্ত মেশানো শিলা ও আগুন বর্ষন হল; ফলে পৃথিবীর এক তৃতীয়াংশে আগুন ধরে গেল, আর এক তৃতীয়াংশে গাছপালা ও সমস্ত সবুজ ঘাস পুড়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রথম স্বর্গদূত তাঁর তূরী বাজাবার পর, শিল ও রক্ত মেশানো আগুন পৃথিবীতে ছোড়া হল, তাতে তিন ভাগের একভাগ পৃথিবী পুড়ে গেল, তিন ভাগের একভাগ গাছপালা পুড়ে গেল এবং সব সবুজ ঘাসও পুড়ে গেল।