Revelation 8:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সমুদ্রের এক তৃতীয়াংশ রক্ত হয়ে গেল ও সমুদ্রের মধ্যস্থ এক তৃতীয়াংশের জীবন্ত প্রাণী মারা গেল এবং জাহাজগুলোর এক তৃতীয়াংশ নষ্ট হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমুদ্রের জীবন্ত প্রাণীদের এক-তৃতীয়াংশ মারা গেল ও জাহাজসমূহের এক-তৃতীয়াংশ ধ্বংস হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সমুদ্রের তৃতীয় অংশ রক্ত হইয়া গেল ও সমুদ্রমধ্যস্থ তৃতীয় অংশ জীবনবিশিষ্ট সৃষ্ট জন্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদয়ের তৃতীয় অংশ নষ্ট হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাতে সমুদ্রের এক তৃতীয়াংশ জল রক্তাক্ত হয়ে গেল ও সামুদ্রিক জীবের এক তৃতীয়াংশ মারা পড়ল; আর সমুদ্রগামী সমস্ত জাহাজের এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে সমুদ্রের তিন ভাগের এক ভাগ জল রক্ত হয়ে গিয়েছিল ও সমুদ্রের তিন ভাগের এক ভাগ জীবন্ত প্রাণী মারা গিয়েছিল এবং তিন ভাগের এক ভাগ জাহাজ ধ্বংস হয়েছিল ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সমুদ্রের এক তৃতীয়াংশ রক্ত হইয়া গেল ও সমুদ্র-মধ্যস্থ এক তৃতীয়াংশের জীবনবিশিষ্ট সৃষ্ট জন্তু মরিয়া গেল, এবং জাহাজ সমুদয়ের এক তৃতীয়াংশ নষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমুদ্রের তিন ভাগের এক ভাগ জীবন্ত প্রাণী মরে গেল, আর তিন ভাগের এক ভাগ জাহাজ ধ্বংস হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমুদ্রের তিন ভাগের এক ভাগ প্রাণী মরে গেল, আর তিন ভাগের এক ভাগ জাহাজ ধ্বংস হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে সমুদ্রের এক-তৃতীয়াংশ রক্তে পরিণত হল এবং সামুদ্রিক প্রাণীসমূহের এক-তৃতীয়াংশ মৃত্যুমুখে পতিত হল। সমুদ্রগামী জাহাজগুলিরও এক-তৃতীয়াংশ ধ্বংস হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাতে সমুদ্রের এক তৃতীয়াংশ জল রক্তাক্ত হয়ে গেল ও সামুদ্রিক জীবের এক তৃতীয়াংশ মারা পড়ল; আর সমুদ্রগামী সমস্ত জাহাজের এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সমুদ্রের তিন ভাগের একভাগ জল রক্ত হয়ে গিয়েছিল ও সমুদ্রের তিন ভাগের একভাগ জীবন্ত প্রাণী মারা গিয়েছিল এবং তিন ভাগের একভাগ জাহাজ ধ্বংস হয়েছিল।