Revelation 9:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পঞ্চম ফেরেশতা তূরী বাজালেন, আর আমি আসমান থেকে দুনিয়াতে একটা তারা পড়তে দেখলাম; তাকে অতল গহ্বরের চাবি দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পঞ্চম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর আমি দেখলাম আকাশ থেকে একটি তারা পৃথিবীতে খসে পড়ল। সেই তারাটিকে অতল-গহ্বরের সুড়ঙ্গপথের চাবি দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পঞ্চম দূত তূরী বাজাইলেন, আর আমি স্বর্গ হইতে পৃথিবীতে পতিত একটা তারা দেখিলাম; তাহাকে অগাধলোকের কূপের চাবি দত্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে পঞ্চম স্বর্গদূত তূরী বাজালেন, আর আমি দেখলাম স্বর্গ থেকে পৃথিবীতে একটা তারা খসে পড়ল; আর তারাটাকে অতল কূপ খোলার চাবি দেওয়া হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারপর পঞ্চম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর আমি একটা তারা দেখতে পেলাম l তারাটা আকাশ থেকে পৃথিবীতে পড়েছিল l তারাটাকে অতল গর্তের চাবি দেওয়া হয়েছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পঞ্চম দূত তূরী বাজাইলেন, আর আমি স্বর্গ হইতে পৃথিবীতে পতিত একটি তারা দেখিলাম; তাহাকে অগাধলোকের কূপের চাবি দত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পঞ্চম স্বর্গদূত তূরী বাজালেন, আর আমি একটা তারা দেখতে পেলাম। তারাটা আকাশ থেকে পৃথিবীতে পড়েছিল। সেই তারাটাকে অতল গর্তের চাবি দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর পঞ্চম ফেরেশতা শিংগা বাজালেন, আর আমি একটা তারা দেখতে পেলাম। তারাটা আসমান থেকে দুনিয়াতে পড়েছিল। সেই তারাটাকে হাবিয়া-দোজখের চাবি দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে পঞ্চম দূত তূর্যধ্বনি করলেন। তখন আকাশ থেকে পৃথিবীতে পতিত একটি নক্ষত্রকে আমি দেখতে পেলাম। রসাতলের গহ্বরের চাবি সেই নক্ষত্রকে দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে পঞ্চম স্বর্গদূত তূরী বাজালেন, আর আমি দেখলাম স্বর্গ থেকে পৃথিবীতে একটা তারা খসে পড়ল আর তারাটাকে অতল কূপ খোলার চাবি দেওয়া হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর পঞ্চম স্বর্গদূত তাঁর তূরী বাজালেন, আর আমি একটা তারা দেখতে পেলাম। তারাটা আকাশ থেকে পৃথিবীতে পড়েছিল। তারাটাকে অতল গর্তের চাবি দেওয়া হয়েছিল।