Revelation 9:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বৃশ্চিকের মত তাদের লেজ ও হুল আছে; এবং পাঁচ মাস মানুষের ক্ষতি করতে তাদের ক্ষমতা ঐ লেজে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কাঁকড়াবিছের মতো ছিল তাদের লেজ ও হুল। পাঁচ মাস ধরে মানুষকে যন্ত্রণা দেওয়ার ক্ষমতা তাদের ওই লেজে ছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বৃশ্চিকের ন্যায় তাহাদের লাঙ্গুল ও হুল আছে; এবং পাঁচ মাস মনুষ্যদের হানি করিতে তাহাদের ক্ষমতা ঐ লাঙ্গুলে রহিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের হুলযুক্ত লেজ ছিল কাঁকড়া বিছের মতো৷ পাঁচ মাস পর্যন্ত তারা মানুষের য়ে ক্ষতি করবে তার ক্ষমতা ঐ লেজের মধ্যে আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের লেজ ও হুল কাঁকড়াবিছার লেজ ও হুলের মত ছিল; তাদের লেজে এমন শক্তি ছিল যা দিয়ে পাঁচ মাস ধরে তারা লোকেদের ক্ষতি করতে পারত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বৃশ্চিকের ন্যায় তাহাদের লেজ ও হুল আছে; এবং পাঁচ মাস মনুষ্যদের হানি করিতে তাহাদের ক্ষমতা ঐ লেজে রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের লেজ ও হুল কাঁকড়া বিছার লেজ ও হুলের মত ছিল। পাঁচ মাস পর্যন্ত লোকদের ক্ষতি করবার শক্তি তাদের লেজে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের লেজ ও হুল কাঁকড়া বিছার লেজ ও হুলের মত ছিল। পাঁচ মাস পর্যন্ত লোকদের ক্ষতি করবার শক্তি তাদের লেজে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃশ্চিকের মত তাদের লেজ ও হুল ছিল। পাঁচ মাস যাবৎ মানুষ।এর অনিষ্ট করার যে ক্ষমতা তাদের ছিল তা ছিল তাদের লেজে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের হুলযুক্ত লেজ ছিল কাঁকড়া বিছের মতো৷ পাঁচ মাস পর্যন্ত তারা মানুষের যে ক্ষতি করবে তার ক্ষমতা ঐ লেজের মধ্যে আছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের লেজ ও হুল কাঁকড়াবিছার লেজ ও হুলের মত ছিল; তাদের লেজে এমন ক্ষমতা ছিল যা দিয়ে পাঁচ মাস ধরে তারা লোকেদের ক্ষতি করতে পারত।