Revelation 9:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ পঙ্গপালের বাদশাহ্ অতল গহ্বরের ফেরেশতা, তার নাম ইবরানী ভাষায় আবদ্দোন ও গ্রীক ভাষায় তার নাম আপল্লুয়োন [বিনাশক]।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতল-গহ্বরের এক দূত ছিল তাদের রাজা। হিব্রু ভাষায় তার নাম আবদ্দোন ও গ্রিক ভাষায়, আপল্লিয়োন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ পঙ্গপালের রাজা অগাধলোকের দূত, তাহার নাম ইব্রীয় ভাষায় আবদ্দোন, ও গ্রীক ভাষায় তাহার নাম আপল্লুয়োন [বিনাশক]।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঐ পঙ্গপালের রাজা হচ্ছে অগাধ লোকের স্বর্গদূত৷ ইব্রীয় ভাষায় তার নাম ‘আবদ্দোন,’ গ্রীক ভাষায় ‘আপল্লুযোন’ যার অর্থ বিনাশকারী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতল গর্তের দূতই ছিল ঐ পঙ্গপালদের রাজা l ইব্রীয় ভাষায় সেই দূতের নাম ছিল “আবদ্দোন,” ও গ্রীক ভাষায় তার নাম ছিল “আপল্লুয়োন,” [বিনাশক] l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ পঙ্গপালের রাজা অগাধলোকের দূত, তাহার নাম ইব্রীয় ভাষায় আবদ্দোন, ও গ্রীক ভাষায় তাহার নাম আপল্লুয়োন [বিনাশক]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অতল গর্তের দূতই ছিল এই পংগপালদের রাজা। ইব্রীয় ভাষায় সেই দূতের নাম ছিল আবদ্দোন আর গ্রীক ভাষায় আপল্লুয়োন, অর্থাৎ ধ্বংসকারী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হাবিয়া-দোজখের ফেরেশতাই ছিল এই পংগপালদের বাদশাহ্। হিব্রু ভাষায় সেই ফেরেশতার নাম ছিল আবদ্দোন আর গ্রীক ভাষায় আপল্লুয়োন, অর্থাৎ ধ্বংসকারী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রসাতলের দূত তাদের অধিপতি, হিব্রু ভাষায় তার নাম আবাদ্দোন, গ্রীকে আপল্লুয়োন ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ পঙ্গপালের রাজা হচ্ছে অগাধ লোকের স্বর্গদূত৷ ইব্রীয় ভাষায় তার নাম “আবদ্দোন,” গ্রীক ভাষায় “আপল্লুযোন” যার অর্থ বিনাশকারী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতল গর্তের দূতই ছিল ঐ পঙ্গপালদের রাজা। ইব্রীয় ভাষায় সেই দূতের নাম ছিল “আবদ্দোন,” [বিনাশক] ও গ্রীক ভাষায় তার নাম ছিল “আপল্লুয়োন” [বিনাশীত]।