Revelation 9:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মানবজাতির এক তৃতীয় অংশকে হত্যা করার জন্য যে চার জন ফেরেশতাকে সেই দণ্ড, দিন ও মাস ও বছরের জন্য প্রস্তুত করা হয়েছিল, তারা মুক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যে চারজন দূতকে সেই ক্ষণ ও দিন ও মাস ও বছরের জন্য প্রস্তুত রাখা হয়েছিল, তাদের মুক্ত করা হল, যেন তারা মানবজাতির এক-তৃতীয়াংশকে হত্যা করতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মনুষ্যজাতির তৃতীয় অংশকে বধ করিবার জন্য যে চারি দূতকে সেই দণ্ড, ও দিন ও মাস ও বৎসরের জন্য প্রস্তুত করা হইয়াছিল, তাহারা মুক্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পৃথিবীর মানুষের এক তৃতীয়াংশ ধ্বংস করার জন্য য়ে চারজন স্বর্গদূতকে সেই বিশেষ মুহূর্ত, দিন, মাস ও বছরের জন্য প্রস্তুত রাখা হয়েছিল তাদের মুক্ত করা হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই চার জন দূতকে ছেড়ে দেওয়া হল l ঐ বছরের, ঐ মাসের, ঐ দিনের এবং ঐ ঘন্টার জন্য সেই দূতদের তৈরী রাখা হয়েছিল, যেন তারা তিন ভাগের এক ভাগ মানুষকে মেরে ফেলে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মনুষ্যজাতির এক তৃতীয়াংশকে বধ করিবার জন্য যে চারি দূতকে সেই দণ্ড ও দিন ও মাস ও বৎসরের জন্য প্রস্তুত করা হইয়াছিল, তাহারা মুক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই চারজন দূতকে ছেড়ে দেওয়া হল। এই বছরের এই মাস, এই দিন ও এই ঘণ্টার জন্য সেই দূতদের প্রস্তুত রাখা হয়েছিল যেন তারা তিন ভাগের এক ভাগ মানুষকে মেরে ফেলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই চারজন ফেরেশতাকে ছেড়ে দেওয়া হল। এই বছরের এই মাস, এই দিন ও এই ঘণ্টার জন্য সেই ফেরেশতাদের প্রস্তুত রাখা হয়েছিল যেন তারা তিন ভাগের এক ভাগ মানুষকে হত্যা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যে নির্দিষ্ট লগ্ন, দিন, মাস ও বৎসরে মানবজাতির এক-তৃতীয়াংশকে সংহার করার জন্য ঐ চজারজন দূতকে প্রস্তুত করা হয়েছিল তাদের মুক্তি দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পৃথিবীর মানুষের এক তৃতীয়াংশ ধ্বংস করার জন্য যে চারজন স্বর্গদূতকে সেই বিশেষ মুহূর্ত, দিন, মাস ও বছরের জন্য প্রস্তুত রাখা হয়েছিল তাদের মুক্ত করা হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই চারজন দূতকে ছেড়ে দেওয়া হল। ঐ বছরের, ঐ মাসের, ঐ দিনের র এবং ঐ ঘন্টার জন্য সেই দূতদের তৈরী রাখা হয়েছিল, যেন তারা তিন ভাগের একভাগ মানুষকে মেরে ফেলে।