Revelation 9:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ তিনটি আঘাত দ্বারা, তাদের মুখ থেকে বের হওয়া আগুন, ধোঁয়া ও গন্ধক দ্বারা, এক তৃতীয়াংশ মানবজাতিকে হত্যা করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মুখ থেকে বের হওয়া সেই তিন মহামারি, আগুন, ধোঁয়া ও গন্ধকের দ্বারা মানবজাতির এক-তৃতীয়াংশ নিহত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ তিন আঘাত দ্বারা, তাহাদের মুখ হইতে নির্গত অগ্নি, ধূম ও গন্ধক দ্বারা, তৃতীয় অংশ মনুষ্য হত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মুখ থেকে তিনটি আঘাতে আগুন, ধোঁয়া, গন্ধক নির্গত হচ্ছিল, তার দ্বারা পৃথিবীর মানুষের এক তৃতীয়াংশ লোক মারা পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের মুখ থেকে যে আগুন, ধোঁয়া ও গন্ধক বের হচ্ছিল সেই তিনটি জিনিষের আঘাতে তিন ভাগের এক ভাগ মানুষকে মেরে ফেলা হল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ তিন আঘাত দ্বারা, তাহাদের মুখ হইতে নির্গত অগ্নি, ধূম ও গন্ধক দ্বারা, এক তৃতীয়াংশ মনুষ্য হত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগুন, ধূমা ও গন্ধক-এই তিনটি আঘাতের দ্বারা তিন ভাগের এক ভাগ মানুষকে মেরে ফেলা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগুন, ধোঁয়া ও গন্ধক- এই তিনটি আঘাতের দ্বারা তিন ভাগের এক ভাগ মানুষকে হত্যা করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের মুখ থেকে আগুন, ধোঁয়া ও গন্ধক নির্গত হচ্ছিল। এই তিনের আঘাতে মানবজাতির এক-তৃতীয়াংশ নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মুখ থেকে তিনটি আঘাতে আগুন, ধোঁয়া, গন্ধক নির্গত হচ্ছিল, তার দ্বারা পৃথিবীর মানুষের এক তৃতীয়াংশ লোক মারা পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মুখ থেকে যে আগুন, ধোঁয়া ও গন্ধক বের হচ্ছিল সেই তিনটি জিনিসের আঘাতে তিন ভাগের একভাগ মানুষকে মেরে ফেলা হল।