Revelation 9:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সেই ঘোড়াগুলোর শক্তি তাদের মুখে ও তাদের লেজে; কারণ তাদের লেজ সাপের মত এবং মাথাবিশিষ্ট; তার দ্বারাই তারা ক্ষতি করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঘোড়াগুলির ক্ষমতা ছিল তাদের মুখে ও তাদের লেজে; কারণ তাদের লেজে সাপের মতো মাথা ছিল, যার দ্বারা তারা মানুষের ক্ষতি করতে পারত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সেই অশ্বদের শক্তি তাহাদের মুখে ও তাহাদের লাঙ্গুলে; কারণ তাহাদের লাঙ্গুল সর্পের তুল্য এবং মস্তকবিশিষ্ট; তদ্দ্বারাই তাহারা হানি করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই ঘোড়াগুলির আঘাত করার শক্তি তাদের মুখে ও লেজে ছিল৷ তাদের লেজ সাপের মতো মাথাওয়ালা, তারা দ্বারা তারা ক্ষতি করতে পারত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই ঘোড়াগুলোর মুখ ও লেজের মধ্যেই তাদের শক্তি ছিল কারণ তাদের লেজগুলো ছিল সাপের মত এবং সেই লেজগুলোর মাথা দিয়ে তারা মানুষের ক্ষতি করছিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সেই অশ্বদের শক্তি তাহাদের মুখে ও তাহাদের লেজে; কারণ তাহাদের লেজ সর্পের তুল্য এবং মস্তকবিশিষ্ট; তদ্দ্বারাই তাহারা হানি করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ঘোড়াগুলোর মুখ ও লেজের মধ্যেই তাদের শক্তি ছিল, কারণ তাদের লেজগুলো ছিল সাপের মত। সেই লেজগুলোর মাথা দিয়ে তারা মানুষের ক্ষতি করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ঘোড়াগুলোর মুখ ও লেজের মধ্যেই তাদের শক্তি ছিল, কারণ তাদের লেজগুলো ছিল সাপের মত। সেই লেজগুলোর মাথা দিয়ে তারা মানুষের ক্ষতি করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই অশ্ববাহিনীর শক্তি নিহিত ছিল তাদের মুখে ও লেজে। তাদের লেজ ছিল ফণিনীর মত, তা দিয়েই এরা আঘাত হানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই ঘোড়াগুলির আঘাত করার শক্তি তাদের মুখে ও লেজে ছিল৷ তাদের লেজ সাপের মতো মাথাওয়ালা, তারা দ্বারা তারা ক্ষতি করতে পারত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ঘোড়াগুলোর মুখ ও লেজের মধ্যেই তাদের ক্ষমতা ছিল কারণ তাদের লেজগুলো ছিল সাপের মত এবং সেই লেজগুলোর মাথা দিয়ে তারা মানুষের ক্ষতি করছিল।