Revelation 9:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে অতল গহ্বরটি খুলল, আর ঐ গহ্বরটি থেকে বড় ভাটির ধোঁয়ার মত ধোঁয়া উঠলো; গহ্বর থেকে বের হওয়া সেই ধোঁয়ায় সূর্য ও আসমান অন্ধকার হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সে অতল-গহ্বরের সুড়ঙ্গপথটি খুলল, তার মধ্যে থেকে বিশাল চুল্লির ধোঁয়ার মতো একটি ধোঁয়া উঠতে লাগল। অতল-গহ্বরের সেই ধোঁয়ায় সূর্য ও চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে অগাধলোকের কূপ খুলিল, আর ঐ কূপ হইতে বৃহৎ ভাটির ধূমের ন্যায় ধূম উঠিল; কূপ হইতে উত্থিত সেই ধূমে সূর্য্য ও আকাশ অন্ধকারাবৃত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নক্ষত্রটি অগাধ লোকের কূপটি খুলল৷ তত্ক্ষনাত্ ঐ কূপ থেকে বিরাট অগ্নিকুণ্ডের মধ্য থেকে য়েমন ধোঁয়া বার হয় তেমনি ধোঁয়া নির্গত হল৷ এই ধোঁয়ার জন্য সূর্য় ও বাযুমণ্ডল অন্ধকার হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারাটা সেই অতল গর্তটা খুলল, আর বিরাট চুলা থেকে যেমন ধোঁয়া বের হয় ঠিক সেইভাবে সেই গর্তটা থেকে ধোঁয়া বের হতে লাগল l সেই গর্তের ধোঁয়ায় সূর্য্য ও আকাশ অন্ধকার হয়ে গেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে অগাধলোকের কূপ খুলিল, আর ঐ কূপ হইতে বৃহৎ ভাটির ধূমের ন্যায় ধূম উঠিল; কূপ হইতে উত্থিত সেই ধূমে সূর্য ও আকাশ অন্ধকারাবৃত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারাটা সেই অতল গর্তটা খুলল; তখন বিরাট চুলা থেকে যেমন ধূমা বের হয়, ঠিক সেইভাবে সেই গর্তটা থেকে ধূমা বের হতে লাগল। সেই গর্তের ধূূমায় সূর্য আর আকাশ অন্ধকার হয়ে গেল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারাটা হাবিয়া-দোজখ খুলল; তখন বিরাট চুলা থেকে যেমন ধোঁয়া বের হয়, ঠিক সেইভাবে হাবিয়া-দোজখ থেকে ধোঁয়া বের হতে লাগল। হাবিয়া-দোজখের ধোঁয়ায় সূর্য আর আসমান অন্ধকার হয়ে গেল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে রসাতলের গহ্বর উন্মুক্ত করলে সেই গহ্বর থেকে বিরাট অগ্নিকুণ্ডের ধোঁয়ার মত ধোঁয়া উঠতে লাগল। সেই বিবর থেকে উদ্গীর্ণ ধূম্রকুণ্ডলীতে সূর্য ও বায়ুমণ্ডল আচ্ছন্ন হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নক্ষত্রটি অগাধ লোকের কূপটি খুলল৷ তত্ক্ষনাত্ ঐ কূপ থেকে বিরাট অগ্নিকুণ্ডের মধ্য থেকে যেমন ধোঁয়া বার হয় তেমনি ধোঁয়া নির্গত হল৷ এই ধোঁয়ার জন্য সূর্য ও বায়ুমণ্ডল অন্ধকার হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারাটা সেই অতল গর্তটা খুলল, আর বিরাট চুলা থেকে যেমন ধোঁয়া বের হয় ঠিক সেইভাবে সেই গর্তটা থেকে ধোঁয়া বের হতে লাগল। সেই গর্তের ধোঁয়ায় সূর্য্য ও আকাশ অন্ধকার হয়ে গেল।