Revelation 9:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা নিজ নিজ হত্যা, নিজ নিজ কুহক, নিজ নিজ জেনা ও চুরি থেকেও মন ফিরালো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তারা তাদের নরহত্যা, তাদের তন্ত্রমন্ত্র-মায়াবিদ্যা, তাদের অবৈধ যৌনাচার, কিংবা তাদের চুরি করা থেকেও মন পরিবর্তন করল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা আপন আপন নরহত্যা, আপন আপন কুহক, আপন আপন ব্যভিচার ও আপন আপন চৌর্য্য হইতেও মন ফিরাইল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারা নরহত্যা, মোহিনীবিদ্য়া, ব্যভিচার এবং চুরির জন্য অনুতপ্ত হল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এছাড়া খুন, যাদুবিদ্যা, ব্যভিচার ও চুরি এসব থেকেও তারা মন ফেরালো না। l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা আপন আপন নরহত্যা, আপন আপন কুহক, আপন আপন ব্যভিচার ও আপন আপন চৌর্যবৃত্তি হইতেও মন ফিরাইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া খুন, যাদুবিদ্যা, ব্যভিচার ও চুরি-এই সমস্ত থেকেও তারা মন ফিরাল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া খুন, জাদুবিদ্যা, জেনা ও চুরি- এই সমস্ত থেকেও তারা মন ফিরাল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে নরহত্যা, তন্ত্রমন্ত্র, লাম্পট্য ও চৌর্যকর্মে তারা লিপ্ত ছিল, তাও তারা পরিত্যাগ করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা নরহত্যা, মোহিনীবিদ্যা, ব্যভিচার এবং চুরির জন্য অনুতপ্ত হল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া খুন, যাদুবিদ্যা, ব্যভিচার ও চুরি এসব থেকেও তারা মন ফেরালো না।