Revelation 9:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ ধোঁয়া থেকে পঙ্গপাল বের হয়ে দুনিয়াতে আসল, আর তাদেরকে দুনিয়ার বৃশ্চিকের ক্ষমতার মত ক্ষমতা দেওয়া হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সেই ধোঁয়ার মধ্য থেকে পঙ্গপাল বের হয়ে পৃথিবীতে নেমে এল। তাদেরকে পৃথিবীর কাঁকড়াবিছেদের মতোই ক্ষমতা দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ ধূম হইতে পঙ্গপাল বাহির হইয়া পৃথিবীতে আসিল, আর তাহাদিগকে পৃথিবীস্থ বৃশ্চিকের ক্ষমতার ন্যায় ক্ষমতা দত্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরে সেই ধোঁয়া থেকে পঙ্গপালের ঝাঁক বের হয়ে পৃথিবীতে এল; আর পৃথিবীর কাঁকড়া বিছের মধ্যে য়ে ক্ষমতা থাকে তাদের তা দেওয়া হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সেই ধোঁয়ার ভেতর থেকে অনেক পঙ্গপাল পৃথিবীতে বের হয়ে এল আর পঙ্গপাল গুলোকে পৃথিবীর কাঁকড়াবিছার মত ক্ষমতা দেওয়া হল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ ধূম হইতে পঙ্গপাল বাহির হইয়া পৃথিবীতে আসিল, আর তাহাদিগকে পৃথিবীস্থ বৃশ্চিকের ক্ষমতার ন্যায় ক্ষমতা দত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর সেই ধূমার মধ্য থেকে অনেক পংগপাল পৃথিবীতে বের হয়ে আসল। সেই পংগপালগুলোকে পৃথিবীর কাঁকড়া বিছার মত ক্ষমতা দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর সেই ধোঁয়ার মধ্য থেকে অনেক পংগপাল দুনিয়াতে বের হয়ে আসল। সেই পংগপালগুলোকে দুনিয়ার কাঁকড়া বিছার মত ক্ষমতা দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ধোঁয়ার মধ্যে থেকে পঙ্গপালের ঝাঁক বেরিয়ে পৃথিবীতে এল। মর্ত্যের বৃশ্চিকদের মত ক্ষমতা তাদের দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে সেই ধোঁয়া থেকে পঙ্গপালের ঝাঁক বার হয়ে পৃথিবীতে এল আর পৃথিবীর কাঁকড়া বিছের মধ্যে যে ক্ষমতা থাকে তাদের তা দেওয়া হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই ধোঁয়ার ভেতর থেকে অনেক পঙ্গপাল পৃথিবীতে বের হয়ে এল আর পঙ্গপাল গুলোকে পৃথিবীর কাঁকড়াবিছার মত ক্ষমতা দেওয়া হল।