Revelation 9:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদেরকে বলা হল, দুনিয়ার ঘাসের বা সবুজ রংয়ের শাকের বা কোন গাছের ক্ষতি করো না, কেবল সেই মানুষদেরই ক্ষতি কর, যাদের ললাটে আল্লাহ্‌র সীলমোহর নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বলা হল, তারা যেন পৃথিবীর কোনো ঘাস বা গাছপালা বা গাছের ক্ষতি না করে, কিন্তু সেইসব মানুষের ক্ষতি করে, যাদের কপালে ঈশ্বরের সিলমোহর নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদিগকে বলা হইল, পৃথিবীস্থ তৃণের কি হরিদ্বর্ণ শাকের কি কোন বৃক্ষের হানি করিও না, কেবল সেই মনুষ্যদেরই হানি কর, যাহাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পঙ্গপালদের বলা হল য়েন তারা ঘাস, চারাগাছ বা পৃথিবীর গাছপালার কোন ক্ষতি না করে, কেবল তাদেরই ক্ষতি করে যাদের কপালে ঈশ্বরের চিহ্ন নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের বলা হল তারা যেন পৃথিবীর কোনো ঘাস অথবা সবুজ কোন কিছু অথবা কোনো গাছের ক্ষতি না করে, যে লোকদের কপালে ঈশ্বরের সীলমোহর নেই কেবল সেই মানুষদের ক্ষতি করবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদিগকে বলা হইল, পৃথিবীস্থ তৃণের কি হরিদ্বর্ণ শাকের কি কোন বৃক্ষের হানি করিও না, কেবল সেই মনুষ্যদেরই হানি কর, যাহাদের ললাটে ঈশ্বরের মুদ্রাঙ্ক নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বলা হল যেন তারা পৃথিবীর কোন ঘাস বা সবুজ কোন কিছু অথবা কোন গাছের ক্ষতি না করে; কেবল যে লোকদের কপালে ঈশ্বরের সীলমোহর নেই তাদেরই ক্ষতি করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বলা হল যেন তারা দুনিয়ার কোন ঘাস বা সবুজ কোন কিছু অথবা কোন গাছের ক্ষতি না করে; কেবল যে লোকদের কপালে আল্লাহ্‌র সীলমোহর নেই তাদেরই ক্ষতি করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের নির্দেশ দেওয়া হল, পৃথিবীর শ্যামল তৃণ, শস্য এবং বৃক্ষরাজির কোন অনিষ্ট যেন তারা না করে, কেবলমাত্র যাদের ললাটে ঈশ্বরের দেওয়া মুদ্রাঙ্ক নেই তাদেরই অনিষ্ট করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পঙ্গপালদের বলা হল যেন তারা ঘাস, চারাগাছ বা পৃথিবীর গাছপালার কোন ক্ষতি না করে, কেবল তাদেরই ক্ষতি করে যাদের কপালে ঈশ্বরের চিহ্ন নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বলা হল তারা যেন পৃথিবীর কোনো ঘাস অথবা সবুজ কোন কিছু অথবা কোনো গাছের ক্ষতি না করে, যে লোকদের কপালে ঈশ্বরের সীলমোহর নেই কেবল সেই মানুষদের ক্ষতি করবে।