Revelation 9:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ পঙ্গপালের আকৃতি যুদ্ধের জন্য প্রস্তুত করা ঘোড়াগুলোর মত। তাদের মাথায় সোনার মুকুটের মত এক রকম জিনিস ছিল এবং তাদের মুখ মানুষের মুখের মত;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই পঙ্গপালগুলি দেখতে ছিল রণসাজে সজ্জিত ঘোড়ার মতো। তাদের মাথায় ছিল সোনার মুকুটের মতো দেখতে কিছু এক জিনিস এবং তাদের মুখমণ্ডল দেখতে ছিল মানুষের মুখমণ্ডলের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ পঙ্গপালের আকৃতি যুদ্ধার্থে সজ্জীভূত অশ্বগণের ন্যায়, ও তাহাদের মস্তকে যেন সুবর্ণের তুল্য মুকুট ছিল, এবং তাহাদের মুখ মনুষ্য-মুখের ন্যায়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই পঙ্গপালদের দেখতে য়েন যুদ্ধের জন্য প্রস্তুত ঘোড়ার মতো৷ তাদের মাথায় সোনার মুকুটের মতো মুকুট ছিল৷ তাদের মুখমণ্ডল য়েন মানুষের মুখগুলির মতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঐ পঙ্গপাগুলো দেখতে যুদ্ধের জন্য তৈরী করা ঘোড়ার মত l তাদের মাথায় সোনার মুকুটের মত একরকম জিনিষ ছিল এবং তাদের মুখের চেহারা ছিল মানুষের মত l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ পঙ্গপালের আকৃতি যুদ্ধার্থে সজ্জীভূত অশ্বগণের ন্যায়, ও তাহাদের মস্তকে যেন সুবর্ণের তুল্য মুকুট ছিল, এবং তাহাদের মুখ মনুষ্য-মুখের ন্যায়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পংগপালগুলো দেখতে যুদ্ধের জন্য প্রস্তুত করা ঘোড়ার মত। তাদের মাথায় সোনার মুকুটের মত এক রকম জিনিস ছিল, আর তাদের মুখের চেহারা ছিল মানুষের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পংগপালগুলো দেখতে যুদ্ধের জন্য প্রস্তুত করা ঘোড়ার মত। তাদের মাথায় সোনার তাজের মত এক রকম জিনিস ছিল, আর তাদের মুখের চেহারা ছিল মানুষের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই পঙ্গপালের আকৃতি ছিল রণোন্মাদ অশ্বের মত। তাদের মাথায় ছিল সোনালী মুকুট এবং তাদের মুখ ছিল মানুষের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পঙ্গপালদের দেখতে যেন যুদ্ধের জন্য প্রস্তুত ঘোড়ার মতো৷ তাদের মাথায় সোনার মুকুটের মতো মুকুট ছিল৷ তাদের মুখমণ্ডল যেন মানুষের মুখগুলির মতো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ পঙ্গপালগুলো দেখতে যুদ্ধের জন্য তৈরী করা ঘোড়ার মত। তাদের মাথায় সোনার মুকুটের মত একরকম জিনিস ছিল এবং তাদের মুখের চেহারা ছিল মানুষের মত।