Romans 1:10 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মুনাজাতের সময়ে আমি সব সময় যাচ্ঞা করি যেন শেষ পর্যন্ত কোনভাবে আল্লাহ্‌র ইচ্ছায় তোমাদের কাছে যাবার বিষয়ে সফলকাম হতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার, আমি প্রার্থনা করি যে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের কাছে আমার আসার পথ যেন উন্মুক্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রার্থনাকালে আমি সর্ব্বদা যাচ্ঞা করিয়া থাকি, যেন এক কালের পরে সম্প্রতি কোন প্রকারে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের নিকটে যাইবার বিষয়ে সফলকাম হইতে পারি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার প্রার্থনার সময় আমি সব সময় অনুরোধ করি যেন, যে কোনো ভাবে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের কাছে যাবার জন্য সফল হতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রার্থনাকালে আমি সর্বদা যাচ্ঞা করিয়া থাকি, যেন এত কালের পরে সমপ্রতি কোন প্রকারে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের নিকটে যাইবার বিষয়ে সফলকাম হইতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রার্থনা এই যে, ঈশ্বরের ইচ্ছাতে আমি যেন এইবার কোন রকমে তোমাদের কাছে যেতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মুনাজাত এই যে, আল্লাহ্‌র ইচ্ছাতে আমি যেন এইবার কোন রকমে তোমাদের কাছে যেতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বদাই আমি ঈশ্বরের কাছে মিনতি জানাই, যেন তাঁর ইচ্ছায় যে কোনভাবে আমি তোমাদের কাছে গিয়ে পৌঁছাতে পারি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রার্থনার দিন আমি সবদিন অনুরোধ করি যেন, যে কোনো ভাবে ঈশ্বরের ইচ্ছায় তোমাদের কাছে যাবার জন্য সফল হতে পারি।