Romans 1:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ইঞ্জিল আল্লাহ্ পাক-কিতাবে তাঁর নবীদের দ্বারা আগে ওয়াদা করেছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্র শাস্ত্রগ্রন্থে তাঁর ভাববাদীদের দ্বারা পূর্ব থেকেই তিনি যে সুসমাচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে আপন ভাববাদিগণের দ্বারা পূর্ব্বে প্রতিজ্ঞা করিয়াছিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর বহুপূর্বেই মানুষের কাছে এই সুসমাচার পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এই প্রতিশ্রুতি দিতে ঈশ্বর তাঁর ভাববাদীদের ব্যবহার করেছিলেন৷ পবিত্র শাস্ত্রে এই প্রতিশ্রুতির কথা লেখা ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে নিজের ভবিষ্যৎ বক্তাদের মাধ্যমে আগে প্রতিজ্ঞা করেছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে আপন ভাববাদিগণের দ্বারা পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর নবীদের মধ্য দিয়ে পবিত্র শাস্ত্রের মধ্যে আগেই এই সুখবরের প্রতিজ্ঞা করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ তাঁর নবীদের মধ্য দিয়ে পাক-কিতাবের মধ্যে আগেই এই সুসংবাদের ওয়াদা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুকাল পূর্বেই ঈশ্বর তাঁর প্রবক্তা নবীদের দ্বারা পবিত্র শাস্ত্রগ্রন্থে এই সুসমাচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর বহুপূর্বেই মানুষের কাছে এই সুসমাচার পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এই প্রতিশ্রুতি দিতে ঈশ্বর তাঁর ভাববাদীদের ব্যবহার করেছিলেন৷ পবিত্র শাস্ত্রে এই প্রতিশ্রুতির কথা লেখা ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে নিজের ভবিষ্যৎ বক্তাদের মাধ্যমে আগে প্রতিজ্ঞা করেছিলেন;