Romans 1:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাঁর দ্বারা আমরা তাঁর নামের জন্য রহমত ও প্রেরিত-পদ পেয়েছি, যেন সকল জাতির মানুষ ঈমান এনে আল্লাহ্র বাধ্য হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর মাধ্যমে ও তাঁর নামের গুণে, আমরা অনুগ্রহ পেয়েছি ও প্রেরিতশিষ্য হওয়ার আহ্বান পেয়েছি, যেন বিশ্বাস থেকে যে বাধ্যতা আসে তার প্রতি সব অইহুদি জাতির মধ্য থেকে লোকদের আহ্বান করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যীশু খ্রীষ্ট, আমাদের প্রভু, যাঁহার দ্বারা আমরা তাঁহার নামের পক্ষে সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার উদ্দেশে অনুগ্রহ ও প্রেরিতত্ব প্রাপ্ত হইয়াছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর আমাকে প্রেরিতের এই বিশেষ কাজ দিয়েছেন, য়েন সর্বজাতির লোকদের আমি বিশ্বাস ও বাধ্যতার পথে নিয়ে যাই৷ একাজ আমি খ্রীষ্টের জন্যই করেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর মাধ্যমেই সব জাতির জন্য এবং ঈশ্বরের আজ্ঞা মেনে চলার জন্য আমরা অনুগ্রহ এবং প্রেরিতত্ত্ব পেয়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যীশু খ্রীষ্ট, আমাদের প্রভু, যাঁহার দ্বারা আমরা তাঁহার নামের পক্ষে সকল জাতির মধ্যে বিশ্বাসের আজ্ঞাবহতার উদ্দেশে অনুগ্রহ ও প্রেরিতত্ব প্রাপ্ত হইয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরই মধ্য দিয়ে তাঁরই নামের জন্য আমরা দয়া ও প্রেরিত্-পদ পেয়েছি, যেন সব জাতির মধ্য থেকে লোকে বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য হতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরই মধ্য দিয়ে তাঁরই নামের জন্য আমরা রহমত ও সাহাবী-পদ পেয়েছি, যেন সব জাতির মধ্য থেকে লোকে ঈমান এনে আল্লাহ্র বাধ্য হতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর দ্বারা আমরা ঐশী অনুগ্রহ পেয়েছি, তাঁর নামে প্রেরিত হয়েছি সর্বমানবেরর কাছে যেন তারার সকলেই বিশ্বাস করে তাঁর অনুগামী হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর আমাকে প্রেরিতের এই বিশেষ কাজ দিয়েছেন, যেন সর্বজাতির লোকদের আমি বিশ্বাস ও বাধ্যতার পথে নিয়ে যাই৷ একাজ আমি খ্রীষ্টের জন্যই করেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর মাধ্যমেই যাঁর নামের জন্য ও সব জাতির মধ্যে বিশ্বাসের ঈশ্বরের আজ্ঞা মেনে চলার জন্য আমরা অনুগ্রহ এবং প্রেরিতত্ত্ব পেয়েছি।