Romans 10:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাইয়েরা আমার হৃদয়ের একান্ত বাসনা এবং তাদের জন্য আল্লাহ্র কাছে ফরিয়াদ এই, যেন তারা নাজাত পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, ইস্রায়েলীদের জন্য আমার হৃদয়ের আকাঙ্ক্ষা ও ঈশ্বরের কাছে প্রার্থনা এই যে তারা যেন পরিত্রাণ পায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভ্রাতৃগণ, আমার হৃদয়ের সুবাসনা এবং তাহাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি এই, যেন তাহাদের পরিত্রাণ হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই ও বোনেরা, আমার হৃদয়ের একান্ত কামনা এই, য়েন সমস্ত ইহুদী উদ্ধার পায়৷ ঈশ্বরের কাছে এই আমার কাতর মিনতি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাইয়েরা, আমার মনের ইচ্ছা এবং তাদের জন্য ঈশ্বরের কাছে আমার অনুরোধ এই যে, তারা যেন মুক্তি পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভ্রাতৃগণ, আমার হৃদয়ের সুবাসনা এবং তাহাদের জন্য ঈশ্বরের কাছে বিনতি এই, যেন তাহাদের পরিত্রাণ হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, ইস্রায়েলীয়দের জন্য আমার অন্তরের গভীর ইচ্ছা ও ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এই যে, তারা যেন পাপ থেকে উদ্ধার পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, বনি-ইসরাইলদের জন্য আমার দিলের গভীর ইচ্ছা ও আল্লাহ্র কাছে আমার মুনাজাত এই যে, তারা যেন নাজাত পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, আমার হৃদয়ের একান্ত কামনা এবং ঈশ্বেরর কাছে আমার মিনতি এই যে ইসরায়েলীরা যেন পরিত্রাণ পায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, আমার হৃদয়ের একান্ত কামনা এই, যেন সমস্ত ইহুদী উদ্ধার পায়৷ ঈশ্বরের কাছে এই আমার কাতর মিনতি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাইয়েরা, আমার মনের ইচ্ছা এবং তাদের জন্য ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এই যে, তারা যেন মুক্তি পায়।