Romans 10:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেউ না পাঠালে কেমন করে তবলিগ করবে? যেমন লেখা আছে, “যারা মঙ্গলের সুসমাচার তবলিগ করে, তাদের পা কেমন শোভা পায়।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা প্রচারই বা কীভাবে করবে, যদি তারা প্রেরিত না হয়? যেমন লেখা আছে, “যারা সুসমাচার প্রচার করে, তাদের চরণ কতই না সুন্দর!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, “যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে, তাহাদের চরণ কেমন শোভা পায়।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা প্রচার করতে যাবে তারা প্রেরিত না হলে কি করে প্রচার করবে? হ্যাঁ, শাস্ত্রে কিন্তু লেখা আছে: ‘সুসমাচার নিয়ে যাঁরা আসেন তাদের চরণযুগল কি সুন্দর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তাদের না পাঠানো হলে, কেমন করে তারা প্রচার করবে? যেমন লেখা আছে, “যাঁরা আনন্দের সুখবর প্রচার করেন তাঁদের পাগুলি কেমন সুন্দর!”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে? যেমন লিখিত আছে, “যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে, তাহাদের চরণ কেমন শোভা পায়।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া কেউ না পাঠালে কেমন করে প্রচারকেরা প্রচার করবে? পবিত্র শাস্ত্রে লেখা আছে, “ধন্য তাদের পা যারা মংগলের সুখবর প্রচার করতে আসে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া কেউ না পাঠালে কেমন করে তবলিগকারীরা তবলিগ করবে? পাক-কিতাবে লেখা আছে, “ধন্য তাদের পা যারা উপকারের সুসংবাদ তবলিগ করতে আসে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার প্রচারের জন্য কাউকে যদি পাঠানো না হয় তাহলে কি করেই বা প্রচার হবে? যারা সুসমাচারের বাণী বয়ে আনে তাদের পদধ্বনি কত না মধুর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাঁরা প্রচার করতে যাবে তারা প্রেরিত না হলে কি করে প্রচার করবে? হ্যাঁ, শাস্ত্রে কিন্তু লেখা আছে: “সুসমাচার নিয়ে যাঁরা আসেন তাদের চরণযুগল কি সুন্দর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাদের না পাঠানো হলে, কেমন করে তারা প্রচার করবে? যেমন লেখা আছে, “যাঁরা আনন্দের সুসমাচার প্রচার করেন তাঁদের পাগুলি কেমন সুন্দর!”