Romans 10:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সকলে সুসমাচারের বাধ্য হয় নি। কারণ ইশাইয়া বলেন, “হে প্রভু, আমরা যা শুনেছি, তা কে বিশ্বাস করেছে?”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইস্রায়েলীরা সকলেই সেই সুসমাচার গ্রহণ করেনি। কারণ যিশাইয় বলেছেন, “হে প্রভু, আমাদের দেওয়া সংবাদ কে বিশ্বাস করেছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই। কারণ যিশাইয় কহেন, “হে প্রভু, আমরা যাহা শুনাইয়াছি, তাহা কে বিশ্বাস করিয়াছে?”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু ইহুদীদের মধ্যে সকলেই সেই সুসমাচার গ্রহণ করেনি৷ যিশাইয় ঠিকই বলেছেন, ‘প্রভু আমরা যা বলেছি তা ক’জনেই বিশ্বাস করেছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তারা সবাই সুসমাচার শোনে নি। কারণ যিশাইয় বলেন, “প্রভু, আমাদের বার্তা কে বিশ্বাস করেছে?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সকলে সুসমাচারের আজ্ঞাবহ হয় নাই। কারণ যিশাইয় কহেন, “হে প্রভু, আমরা যাহা শুনিয়াছি, তাহা কে বিশ্বাস করিয়াছে?”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সবাই সেই সুখবরে সাড়া দেয় নি। নবী যিশাইয় বলেছেন, “প্রভু, আমাদের দেওয়া সুখবরে কে বিশ্বাস করেছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সবাই সেই সুসংবাদে সাড়া দেয় নি। নবী ইশাইয়া বলেছেন, “মাবুদ, আমাদের দেওয়া সুসংবাদের উপর কে ঈমান এনেছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলে কিন্তু সুসমাচারে কর্ণপাত করেনি। যিশাইয় যেমন বলেছেন, “তখন লোকে বলবে, কে বিশ্বাস করবে এ কথা? কে বুঝবে এ কাজ প্রভু পরমেশ্বরের?”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইহুদীদের মধ্যে সকলেই সেই সুসমাচার গ্রহণ করেনি৷ যিশাইয় ঠিকই বলেছেন, “প্রভু আমরা য়া বলেছি তা ক’জনেই বিশ্বাস করেছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা সবাই সুসমাচার শোনে নি। কারণ যিশাইয় বলেন, “প্রভু, আমাদের বার্তা কে বিশ্বাস করেছে?”