Romans 10:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব শুনবার মধ্য দিয়ে ঈমান আসে এবং মসীহের কালামের মধ্য দিয়ে তা শুনতে পাওয়া যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং, সুসমাচারের প্রচার শুনে বিশ্বাস উৎপন্ন হয় ও প্রচার হয় খ্রীষ্টের বাক্য দ্বারা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রীষ্টের বাক্য দ্বারা হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সুতরাং সুসমাচার শোনার ভেতর দিয়েই বিশ্বাস উত্পন্ন হয় আর কেউ খ্রীষ্টের সুসমাচার শোনালে তখনই লোকেরা সুসমাচার শুনতে পায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং বিশ্বাস আসে শ্রবণ থেকে এবং শ্রবণ খ্রীষ্টের বাক্যের মাধ্যমে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রীষ্টের বাক্য দ্বারা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে দেখা যায়, ঈশ্বরের বাক্য শুনবার ফলেই বিশ্বাস আসে, আর খ্রীষ্টের বিষয় প্রচারের মধ্য দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে দেখা যায়, আল্লাহ্র কালাম শুনবার ফলেই ঈমান আসে, আর মসীহের বিষয় তবলিগের মধ্য দিয়ে সেই কালাম শুনতে পাওয়া যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুসমাচারের বাণী শুনেই বিশ্বাস উৎপন্ন হয়, খ্রীষ্ট বিষয়ক প্রচারই সেই সুসমাচার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সুসমাচার শোনার ভেতর দিয়েই বিশ্বাস উত্পন্ন হয় আর কেউ খ্রীষ্টের সুসমাচার শোনালে তখনই লোকরা সুসমাচার শুনতে পায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং বিশ্বাস আসে শোনার মাধ্যমে এবং শোনা খ্রীষ্টের বাক্যর মাধ্যমে হয়।