Romans 10:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি বলি, তারা কি শুনতে পায় নি? পেয়েছে বৈ কি! “তাদের আওয়াজ সারা দুনিয়াতে, তাদের কথা দুনিয়ার শেষ সীমা পর্যন্ত ছড়িয়ে পড়লো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি জিজ্ঞাসা করি, তারা কি শোনেনি? অবশ্যই তারা শুনেছিল: “তাদের কণ্ঠস্বর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তাদের বাক্য পৃথিবীর প্রান্তসীমায় পৌঁছায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বই কি! “তাহাদের স্বর ব্যাপ্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্য্যন্ত।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে আমিই জিজ্ঞাসা করি, ‘লোকেরা কি তাঁর সুসমাচার শুনতে পায় নি?’ হ্যাঁ, তারা নিশ্চয়ই শুনেছে এবিষয়ে শাস্ত্র বলছে: ‘তাঁদের রব পৃথিবীর কোণে কোণে পৌঁচেছে, তাঁদের বাক্য পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে৷’গীতসংহিতা 19:4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমি বলি, “তারা কি শুনতে পায় নি?” হ্যাঁ নিশ্চই পেয়েছে।“তাদের আওয়াজ সারা জগতে ছড়িয়ে পড়েছে, এবং তাদের কথা জগতের সীমা পর্যন্ত।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি বলি, তাহারা কি শুনিতে পায় নাই? পাইয়াছে বই কি! “তাহাদের স্বর ব্যাপ্ত হইল সমস্ত পৃথিবীতে, তাহাদের বাক্য জগতের সীমা পর্যন্ত।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি বলি, ইস্রায়েলীয়েরা কি সেই বাক্য শুনতে পায় নি? নিশ্চয় শুনেছে। পবিত্র শাস্ত্র বলে, তাদের ডাক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে তাদের কথা জগতের শেষ সীমা পর্যন্ত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি বলি, বনি-ইসরাইলরা কি সেই কালাম শুনতে পায় নি? নিশ্চয় শুনেছে। পাক-কিতাব বলে, তাদের ডাক সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে তাদের কথা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এখন আমার প্রশ্ন, তারা কি কখনও সুসমাচার শোনেনি? নিশ্চয়ই শুনেছে। শাস্ত্র বলে, “সারা জগতে ব্যাপ্ত তাদের সুর ও ছন্দ,ছড়িয়ে গেছে তাদের বাণীপৃথিবীর সকল প্রান্তে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আমিই জিজ্ঞাসা করি, “লোকে কি তাঁর সুসমাচার শুনতে পায় নি?” হ্যাঁ, তারা নিশ্চয়ই শুনেছে এবিষয়ে শাস্ত্র বলছে: “তাদের রব পৃথিবীর কোণে কোণে পৌঁচেছে, তাদের বাক্য পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি বলি, “তারা কি শুনতে পায়নি?” হ্যাঁ নিশ্চই পেয়েছে। “তাদের আওয়াজ সারা জগতে ছড়িয়ে পড়েছে এবং তাদের কথা জগতের সীমা পর্যন্ত।”