Romans 10:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মূসা লিখেছেন, শরীয়ত পালনের মধ্য দিয়ে যে ধার্মিকতা আসে, যে ব্যক্তি সেই ধার্মিকতা অনুযায়ী চলে, সে শরীয়তের দ্বারাই জীবিত থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধানের দ্বারা যে ধার্মিকতা সে সম্পর্কে মোশি এভাবে বর্ণনা করেছেন: “যে ব্যক্তি এইসব পালন করবে, সে এগুলির দ্বারা জীবিত থাকবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ মোশি লিখেন, যে ব্যক্তি ব্যবস্থামূলক ধার্ম্মিকতার অনুষ্ঠান করে, সে তদ্দ্বারা জীবিত থাকিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিধি-ব্যবস্থা পালন করে ধার্মিক প্রতিপন্ন হওয়া সম্পর্কে মোশি বলে গেছেন, ‘য়ে ব্যক্তি এইসব বিধি-ব্যবস্থা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ মোশি ধার্মিকতার বিষয়ে লিখেছেন যা আইন থেকে এসেছে “যে লোক আইনের ধার্মিকতার অনুশীলন করে, সে ধার্মিকতায় জীবিত থাকবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ মোশি লিখেন, যে ব্যক্তি ব্যবস্থামূলক ধার্মিকতার অনুষ্ঠান করে, সে তদ্দ্বারা জীবিত থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আইন-কানুন পালন করে ঈশ্বরের গ্রহণযোগ্য হওয়ার সম্বন্ধে মোশি লিখেছেন, “যে লোক আইন-কানুন মতে চলে সে তার মধ্য দিয়েই জীবন পাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীয়ত পালন করে আল্লাহ্‌র গ্রহণযোগ্য হওয়ার সম্বন্ধে মূসা লিখেছেন, “যে লোক শরীয়ত মতে চলে সে তার মধ্য দিয়েই জীবন পাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি লিখে গেছেনঃ বিধান পালনের মাধ্যমে যে ধার্মিকতা অর্জন করতে চায় সে বিধানের দ্বারাই বাঁচবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি-ব্যবস্থা পালন করে ধার্মিক প্রতিপন্ন হওয়া সম্পর্কে মোশি বলে গেছেন, “যে ব্যক্তি এইসব বিধি-ব্যবস্থা পালন করবে সে তার মধ্য দিয়েই জীবন পাবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মোশি ধার্মিকতার বিষয়ে লিখেছেন যা আইন থেকে এসেছে যে লোক আইনের ধার্মিকতার অনুশীলন করে, সে ধার্ম্মিকতায় জীবিত থাকবে।