Romans 10:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ঈমানের মধ্য দিয়ে যে ধার্মিকতা তা এই রকম বলে, মনে মনে বলো না, ‘কে বেহেশতে আরোহণ করবে?’— অর্থাৎ মসীহ্কে নামিয়ে আনবার জন্য কে বেহেশতে আরোহণ করবে;— অথবা ‘কে পাতালে নামবে?’—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু বিশ্বাস দ্বারা যে ধার্মিকতা, তা বলে, “তুমি তোমার মনে মনে বোলো না, ‘কে স্বর্গে আরোহণ করবে?’ ” (অর্থাৎ, খ্রীষ্টকে নামিয়ে আনার জন্য),
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বিশ্বাসমূলক ধার্ম্মিকতা এইরূপ বলে, মনে মনে বলিও না, ‘কে স্বর্গে আরোহণ করিবে?’—অর্থাৎ খ্রীষ্টকে নামাইয়া আনিবার জন্য—;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে ধার্মিকতা ঈশ্বরে বিশ্বাস থেকে জন্মায় সে সম্বন্ধে শাস্ত্রে বলেছে: ‘মনে মনে কখনও বলো না, ‘ওপরে স্বর্গে কে যাবে?’’ এর অর্থ, ‘খ্রীষ্টকে কে পৃথিবীতে নামিয়ে আনবে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু বিশ্বাসের ধার্মিকতা থেকে যা আসছে তা এইরকম বলে, তোমার মনে মনে বোলো না, ‘কে স্বর্গে আরোহণ করবে?’ (অর্থাৎ খ্রীষ্টকে নামিয়ে আনবার জন্য),
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বিশ্বাসমূলক ধার্মিকতা এইরূপ বলে, মনে মনে বলিও না, ‘কে স্বর্গে আরোহণ করিবে?’- অর্থাৎ খ্রীষ্টকে নামাইয়া আনিবার জন্য- অথবা ‘কে মৃত্যুলোকে নামিবে?’-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বিশ্বাসের দ্বারা কিভাবে মানুষ ঈশ্বরের গ্রহণযোগ্য হয় সেই বিষয়ে পবিত্র শাস্ত্রে বলা হয়েছে, “মনে মনে এই কথা বোলো না, ‘কে স্বর্গে যাবে?’ ” এর অর্থ হল, স্বর্গ থেকে খ্রীষ্টকে নামিয়ে আনবার জন্য কে স্বর্গে যাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ঈমানের দ্বারা কিভাবে মানুষ আল্লাহ্র গ্রহণযোগ্য হয় সেই বিষয়ে পাক-কিতাবে বলা হয়েছে, “মনে মনে এই কথা বোলো না, ‘কে বেহেশতে যাবে?’ ” এর অর্থ হল, বেহেশত থেকে মসীহ্কে নামিয়ে আনবার জন্য কে বেহেশতে যাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু বিশ্বাস দ্বারা যে ধার্মিকতা লাভ করা যায়, এ সম্বন্ধে শাস্ত্রে যেমন লেখা আছেঃ “তোমরা মনে মনে প্রশ্ন করো না কে স্বর্গে আরোহণ করবে” (খ্রীষ্টকে মর্ত্যে আনার জন্য)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে ধার্মিকতা ঈশ্বরে বিশ্বাস থেকে জন্মায় সে সম্বন্ধে শাস্ত্রে বলেছে: “মনে মনে কখনও বলো না, ‘ওপরে স্বর্গে কে যাবে?’” (এর অর্থ, “খ্রীষ্টকে কে পৃথিবীতে নামিয়ে আনবে?”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বিশ্বাসের ধার্ম্মিকতা থেকে যা আসছে তা এই রকম বলে, “তোমার মনে মনে বোলো না, কে স্বর্গে আরোহণ করবে? অর্থাৎ খ্রীষ্টকে নামিয়ে আনবার জন্য,