Romans 10:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পাক-কিতাব কি বলে? ‘সেই বার্তা তোমার কাছে, তোমাদের মুখে ও তোমাদের অন্তরে রয়েছে,’ অর্থাৎ ঈমানেরই সেই বার্তা, যা আমরা তবলিগ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এ কী কথা বলে? “সেই বাক্য তোমাদের খুব কাছেই আছে; তা তোমাদের মুখে ও তোমাদের হৃদয়ে রয়েছে,” এর অর্থ, বিশ্বাসেরই এই বার্তা আমরা ঘোষণা করছি:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু কি বলে? ‘সেই বার্ত্তা তোমার নিকটবর্ত্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে,’ অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্ত্তা, যাহা আমরা প্রচার করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এ ব্যাপারে শাস্ত্র বলছে: ‘সেই শিক্ষা তোমার কাছেই তোমার মুখে ও হৃদয়ে আছে৷’ সে শিক্ষা হল বিশ্বাসের শিক্ষা যা আমরা লোকদের কাছে বলি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এটি কি বলে? “সেই কথা তোমার কাছে, তোমার মুখে এবং তোমার হৃদয়ে রয়েছে।”বিশ্বাসের যে কথা, যা আমরা প্রচার করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ইহা কি বলে? ‘সেই বার্তা তোমার নিকটবর্তী, তোমার মুখে ও তোমার হৃদয়ে রহিয়াছে,’ অর্থাৎ বিশ্বাসেরই সেই বার্তা, যাহা আমরা প্রচার করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের গ্রহণযোগ্য হবার বিষয়ে শাস্ত্র আরও বলে, “ঈশ্বর যা বলেছেন তা তোমার সংগেই রয়েছে, অর্থাৎ তোমার মুখে ও তোমার অন্তরে রয়েছে।” যে বিশ্বাসের কথা আমরা প্রচার করছি তা হল ঈশ্বরের সেই কথা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র গ্রহণযোগ্য হবার বিষয়ে কিতাব আরও বলে, “আল্লাহ্‌ যা বলেছেন তা তোমার সংগেই রয়েছে, অর্থাৎ তোমার মুখে ও তোমার দিলে রয়েছে।” যে ঈমানের কথা আমরা তবলিগ করছি তা হল আল্লাহ্‌র সেই কথা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমরা বিশ্বাস দ্বারা লভ্য যে ধার্মিকতার কথা ঘোষণা করি তার সুস্পষ্ট বক্তব্য এই: “"সেই বাণী তেআমার ওষ্ঠাধরে এবং তোমার অন্তরে অধিষ্ঠিত।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ ব্যাপারে শাস্ত্র বলছে: “সেই শিক্ষা তোমার কাছেই তোমার মুখে ও হৃদয়ে আছে৷” সে শিক্ষা হল বিশ্বাসের শিক্ষা যা আমরা লোকদের কাছে বলি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এটি কি বলে? “সেই কথা তোমার কাছে, তোমার মুখে এবং তোমার হৃদয়ে রয়েছে।” বিশ্বাসের যে কথা, যা আমরা প্রচার করি।