Romans 11:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমি বলি, আল্লাহ্‌ কি তাঁর লোকদের ত্যাগ করেছেন? তা নিশ্চয় না; আমিও তো এক জন ইসরাইলীয়, ইব্রাহিমের বংশজাত, বিন্‌-ইয়ামীন গোষ্ঠীর লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাই জিজ্ঞাসা করি: ঈশ্বর কি তাঁর প্রজাদের অগ্রাহ্য করেছেন? কোনোভাবেই নয়! আমি স্বয়ং একজন ইস্রায়েলী, বিন্যামীন গোষ্ঠীভুক্ত, অব্রাহামের এক বংশধর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমি বলি, ঈশ্বর কি আপন প্রজাবৃন্দকে ঠেলিয়া ফেলিয়া দিয়াছেন? তাহা দূরে থাকুক; আমিও ত এক জন ইস্রায়েলীয়, অব্রাহামের বংশজাত, বিন্যামীনের গোত্রজ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাহলে আমি জিজ্ঞাসা করি, ‘ঈশ্বর কি তাঁর লোকদের দূরে সরিয়ে দিয়েছেন?’ নিশ্চয়ই না, কারণ আমিও অব্রাহামের বংশধর, বিন্যামীন গোষ্ঠীর একজন ইস্রায়েলী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে আমি বলি, ঈশ্বর কি তার নিজের লোকদের বাদ দিয়েছেন? এটা কখনও না। আমিও ত এক জন ইস্রায়েলীয়, অব্রাহামের একজন বংশধর, বিন্যামীনের গোষ্ঠির লোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমি বলি, ঈশ্বর কি আপন প্রজাবৃন্দকে ত্যাগ করিয়াছেন? তাহা দূরে থাকুক; আমিও ত একজন ইস্রায়েলীয়, অব্রাহামের বংশজাত, বিন্যামীনের গোত্রজ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তবে জিজ্ঞাসা করি, ঈশ্বর কি তাঁর লোকদের অগ্রাহ্য করেছেন? কখনও না। আমি নিজেই একজন ইস্রায়েলীয়, অব্রাহামের বংশের এবং বিন্যামীন-গোষ্ঠীর লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তবে জিজ্ঞাসা করি, আল্লাহ্‌ কি তাঁর বান্দাদের অগ্রাহ্য করেছেন? কখনও না। আমি নিজেই একজন ইসরাইলীয়, ইব্রাহিমের বংশের এবং বিন্যামীন-গোষ্ঠীর লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমার জিজ্ঞাসা, ঈশ্বর কি তাঁর প্রজাদের পরিত্যাগ করেছেন? কখনও না। আমি নিজেও ইসরায়েলী, অব্রাহামের বংশধর, বিন্যামীনের কুলে আমার জন্ম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আমি জিজ্ঞাসা করি, “ঈশ্বর কি তাঁর লোকদের দূরে সরিয়ে দিয়েছেন?” নিশ্চয়ই না, কারণ আমিও অব্রাহামের বংশধর, বিন্যামীন গোষ্ঠীর একজন ইস্রায়েলী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি বলি, ঈশ্বর কি তার নিজের লোকদের বাদ দিয়েছেন? এটা কখনও না। আমিও ত একজন ইস্রায়েলীয়, অব্রাহামের একজন বংশধর, বিন্যামীনের গোষ্ঠির লোক।