Romans 11:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, তাদের পতনে যখন দুনিয়ার ধনলাভ হল এবং তাদের ক্ষতিতে যখন অ-ইহুদীদের ধনলাভ হল, তখন তাদের পূর্ণতায় আরও কত না বেশি হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যদি তাদের অপরাধের ফলে জগতের শ্রীবৃদ্ধি হয় এবং তাদের ক্ষতি যদি অইহুদিদের সমৃদ্ধির কারণ হয়, তাহলে তাদের পূর্ণতা আরও কত না মহত্তর সমৃদ্ধি নিয়ে আসবে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, তাহাদের পতনে যখন জগতের ধনাগম হইল, এবং তাহাদের ক্ষতিতে যখন পরজাতীয়দের ধনাগম হইল, তখন তাহাদের পূর্ণতায় আরও কত অধিক না হইবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীদের সেই ভুল, জগতের জন্য মহা আশীর্বাদ নিয়ে এসেছে৷ ইহুদীরা যা হারাল তাদের সেই ক্ষতি অইহুদীদের সমৃদ্ধ করল৷ তবে একথা নিশ্চিত য়ে পর্য়াপ্ত সংখ্য়ক ইহুদীরা যদি ঈশ্বরের দিকে মন দেয় তবে জগত কত না আশীর্বাদ পূর্ণ হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন তাদের পতনে যদি জগতের ধনাগম হয় এবং তাদের ক্ষতিতে যখন পরজাতীয়দের ধনাগম হয়, তাদের পূর্ণতায় আর কত বেশি না হবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, তাহাদের পতনে যখন জগতের ধনাগম হইল, এবং তাহাদের ক্ষতিতে যখন পরজাতীয়দের ধনাগম হইল, তখন তাহাদের পূর্ণতায় আরও কত অধিক না হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে দেখা যায়, যিহূদীদের পাপের দরুন জগতের লোকদের অনেক লাভ হল, হ্যাঁ, তাদের ক্ষতির দরুন অযিহূদীদের অনেক লাভ হল। সেইজন্য যিহূদীদের উপর ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ যখন নেমে আসবে তখন তার সংগে অযিহূদীদের জন্য আরও কত না বেশী আশীর্বাদ আসবে!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে দেখা যায়, ইহুদীদের গুনাহের দরুন দুনিয়ার লোকদের অনেক লাভ হল। জ্বী, তাদের ক্ষতির দরুন অ-ইহুদীদের অনেক লাভ হল। সেইজন্য ইহুদীদের উপর আল্লাহ্র পূর্ণ দোয়া যখন নেমে আসবে তখন তার সংগে অ-ইহুদীদের জন্য আরও কত না বেশী দোয়া আসবে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পতনের ফলে যদি জগত সমৃদ্ধ হয়, তাদের পতনের ফলে যদি অন্যান্য জাতি বরলাভ করে, তাহলে তারা সবাই নিখুঁত হলে জগত আরও কত অধিক লাভবান হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীদের সেই ভুল, জগতের জন্য মহা আশীর্বাদ নিয়ে এসেছে৷ ইহুদীরা যা হারাল তাদের সেই ক্ষতি অইহুদীদের সমৃদ্ধ করল৷ তবে একথা নিশ্চিত যে পর্যাপ্ত সংখ্যক ইহুদীরা যদি ঈশ্বরের দিকে মন দেয় তবে জগত কত না আশীর্বাদ পূর্ণ হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তাদের পতনে যদি জগতের ধনাগম হয় এবং তাদের ক্ষতিতে যখন অযিহূদীয়দের ধনাগম হয়, তাদের পূর্ণতায় আর কত বেশি না হবে?