Romans 11:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হে অ-ইহুদীরা, তোমাদেরকে বলছি; অ-ইহুদীদের জন্য প্রেরিত বলে আমি নিজের পরিচর্যা-পদের গৌরব করছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে অইহুদি লোকেরা, আমি তোমাদের বলছি, আমি অইহুদিদের কাছে সুসমাচার প্রচারের জন্য প্রেরিতশিষ্য। তাই ঈশ্বর ও অন্যদের প্রতি আমি যে কাজ করি তাতে আমি গর্ববোধ করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, হে পরজাতীয়েরা, তোমাদিগকে বলিতেছি; পরজাতীয়দের জন্য প্রেরিত বলিয়া আমি নিজ পরিচর্য্যা-পদের গৌরব করিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন আমি অইহুদীদের বলছি, আমি অইহুদীদের জন্য একজন প্রেরিত, আর আমি এই কাজ সাধ্যমত করব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং এখন পরজাতীয়েরা, আমি তোমাদের বলছি। যতক্ষণ আমি পরজাতীয়দের জন্য প্রেরিত আছি, আমি আমার সেবা কাজের জন্য গৌরব বোধ করছি:
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, হে পরজাতীয়েরা, তোমাদিগকে বলিতেছি; পরজাতীয়দের জন্য প্রেরিত বলিয়া আমি নিজ পরিচর্যা-পদের গৌরব করিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অযিহূদীরা, আমি তোমাদের বলছি, অযিহূদীদের কাছে প্রেরিত্‌ হিসাবে আমি আমার কাজকে খুব সম্মানের চোখে দেখছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অ-ইহুদীরা, আমি তোমাদের বলছি, অ-ইহুদীদের কাছে সাহাবী হিসাবে আমি আমার কাজকে খুব সম্মানের চোখে দেখছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা ইহুদী নও, আমি তোমাদেরই বলছি, আমি তোমাদের কাছে সুসমাচার প্রচারের জন্য প্রেরিত। এই সেবাব্রতের জন্য আমি গর্ব অনুভব করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি অইহুদীদের বলছি, আমি অইহুদীদের জন্য একজন প্রেরিত, আর আমি এই কাজ সাধ্যমত করব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এখন অযিহূদীয়রা, আমি তোমাদের বলছি। যতক্ষণ আমি অযিহূদীয়দের জন্য প্রেরিত আছি, আমি আমার সেবা কাজের জন্য গৌরব বোধ করছি: