Romans 11:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তাদের দূরীকরণে যখন আল্লাহ্র সঙ্গে দুনিয়ার সম্মিলন হল, তখন তিনি যখন ইহুদীদের গ্রহণ করবেন তখন কি মৃতদের জীবন লাভের মত অবস্থা হবে না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তাদের প্রত্যাখ্যানের ফলে যদি জগতের পুনর্মিলন হয়, তাহলে তাদের গ্রহণ করার ফলে কী হবে? তার ফলে কি মৃত্যু থেকে জীবন লাভ হবে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহাদের দূরীকরণে যখন জগতের সম্মিলন হইল, তখন তাহাদিগকে গ্রহণ করণে মৃতদের মধ্য হইতে জীবনলাভ বই আর কি হইবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর ইহুদীদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে জগতের অন্য লোকদের মিত্র করে নিলেন৷ তাই ঈশ্বর ইহুদীদেরআবার যখন গ্রহণ করবেন তার ফল কি হতে পারে? সে কি মৃতের জীবন পাওয়ার মত অবস্থা হবে না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তাদের বাদ দেওয়ায় যখন জগতের মিলন হল, তখন তাদের গ্রহণ করে মৃতদের মধ্য থেকে জীবনলাভ ছাড়া আর কি হবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহাদের দূরীকরণে যখন জগতের সম্মিলন হইল, তখন তাহাদিগকে গ্রহণ করণে মৃতদের মধ্য হইতে জীবন লাভ ব্যতীত আর কি হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যিহূদীদের অগ্রাহ্য করেছেন বলে যদি ঈশ্বরের সংগে জগতের অন্য লোকদের মিলন হল তবে তিনি যখন যিহূদীদের গ্রহণ করবেন তখন অবস্থাটা কি হবে? সে কি মৃতের জীবন পাওয়ার মত অবস্থা হবে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ ইহুদীদের অগ্রাহ্য করেছেন বলে যদি আল্লাহ্র সংগে দুনিয়ার অন্য লোকদের মিলন হল তবে তিনি যখন ইহুদীদের গ্রহণ করবেন তখন অবস্থাটা কি হবে? সে কি মৃতের জীবন পাওয়ার মত অবস্থা হবে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা পরিত্যক্ত হওয়ার ফলে ঈশ্বরের সঙ্গে যদি জগতের পুনর্মিলন হয়, তাহলে ঈশ্বর তাদের গ্রহণ করলে তার ফল কি হবে? তা কি মৃতের পুনর্জীবন লাভের মতই বিস্ময়কর হবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ইহুদীদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে জগতের অন্য লোকদের মিত্র করে নিলেন৷ তাই ঈশ্বর ইহুদীদের আবার যখন গ্রহণ করবেন তার ফল কি হতে পারে? সে কি মৃতের জীবন পাওয়ার মত অবস্থা হবে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের বাদ দেওয়ায় যখন জগতের মিলন হল, তখন তাদের গ্রহণ করে মৃতদের মধ্য থেকে জীবনলাভ ছাড়া আর কি হবে?