Romans 11:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বেশ ভাল কথা, ঈমান না আনার ফলে ওদেরকে ভেঙ্গে ফেলা হয়েছে এবং ঈমানের মধ্য দিয়েই তুমি দাঁড়িয়ে আছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভালোই বলেছ! তুমি বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছ, কিন্তু অবিশ্বাসের কারণে তাদের ভেঙে ফেলা হয়েছিল। তাই, উদ্ধত হোয়ো না, বরং ভীত হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বেশ কথা, অবিশ্বাস হেতুই উহাদিগকে ভাঙ্গিয়া ফেলা হইয়াছে, এবং বিশ্বাস হেতুই তুমি দাঁড়াইয়া আছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হ্যাঁ, ঠিক৷ ঈশ্বরে বিশ্বাস ছিল না বলেই তাদের ভাঙ্গা হয়েছিল, আর তোমার বিশ্বাস ছিল বলেই তুমি সেই গাছের অংশরূপে আছ, এর জন্য গর্ব না করে বরং ভয় কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সত্য কথা! কারণ বিশ্বাস না করার জন্যই উহাদের ভেঙে ফেলা হয়েছে, কিন্তু তুমি তোমার বিশ্বাসের জন্যই দাঁড়িয়ে আছ। নিজেকে খুব বড় ভেবো না, কিন্তু ভয় কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বেশ কথা, অবিশ্বাস হেতুই উহাদিগকে ভাঙ্গিয়া ফেলা হইয়াছে, এবং বিশ্বাস হেতুই তুমি দাঁড়াইয়া আছ। উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, বরং ভয় কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেশ, ভাল। কিন্তু তাদের ভেংগে ফেলা হয়েছে তাদের অবিশ্বাসের জন্য আর তুমি সেখানে যুক্ত হয়ে আছ তোমার বিশ্বাসের জন্য। এতে অহংকার কোরো না বরং ভক্তিপূর্ণ ভয় কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খুব ভাল। কিন্তু তাদের ভেংগে ফেলা হয়েছে কারণ তারা ঈমান আনে নি, আর তুমি সেখানে যুক্ত হয়ে আছ তোমার ঈমানের জন্য। এতে অহংকার কোরো না বরং ভয় কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভালই বলেছ। তাদের বিশ্বাস ছিল না বলেই কেটে ফেলা হয়েছে। কিন্তু তিমি বিশ্বাসের বলেই সেখানে সংযুক্ত রয়েছ। তাই, অহঙ্কার করো না বরং সাবধানে থেক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, ঠিক৷ ঈশ্বরে বিশ্বাস ছিল না বলেই তাদের ভাঙ্গা হয়েছিল, আর তোমার বিশ্বাস ছিল বলেই তুমি সেই গাছের অংশরূপে আছ, এর জন্য গর্ব না করে বরং ভয় কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্য কথা! কারণ অবিশ্বাস করার জন্যই উহাদের ভেঙে ফেলা হয়েছে, কিন্তু তুমি তোমার বিশ্বাসের জন্যই দাঁড়িয়ে আছ। নিজেকে খুব বড় ভেবো না, কিন্তু ভয় কর।