Romans 11:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অহংকারী হয়ো না, বরং ভয় কর, কেননা আল্লাহ্‌ যখন সেই প্রকৃত শাখাগুলোকে রেহাই দেন নি, তখন তোমাকেও রেহাই দেবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বর যদি প্রকৃত শাখাপ্রশাখাকে রেহাই না দিয়ে থাকেন, তিনি তোমাকেও রেহাই দেবেন না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, বরং ভয় কর; কেননা ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলির প্রতি মমতা করেন নাই, তখন তোমার প্রতিও মমতা করিবেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলিই কেটে ফেলেছিলেন তখন বিশ্বাস না থাকলে তিনি তোমাকেও রেহাই দেবেন না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বর যখন সেই আসল ডালগুলিকে রেহাই দেন নি, তখন তোমারও রেহাই দেবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলির প্রতি মমতা করেন নাই, তখন তোমার প্রতিও মমতা করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ ঈশ্বর যখন আসল ডালগুলোকে রেহাই দেন নি তখন তোমাকেও রেহাই দেবেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আল্লাহ্‌ যখন আসল ডালগুলোকে রেহাই দেন নি তখন তোমাকেও রেহাই দেবেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বর যখন আসল শাখাগুলিকে অব্যাহতি দেবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যখন সেই প্রকৃত শাখাগুলিই কেটে ফেলেছিলেন তখন বিশ্বাস না থাকলে তিনি তোমাকেও রেহাই দেবেন না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বর যখন সেই আসল ডালগুলিকে রেহাই দেননি, তখন তোমারও রেহাই দেবেন না।