Romans 11:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, ভাইয়েরা তোমরা যেন তোমাদের জ্ঞানে নিজেদের বুদ্ধিমান মনে না কর, এজন্য আমি চাই না যে, তোমরা এই নিগূঢ়তত্ত্ব সম্বন্ধে অজ্ঞাত থাক। সেই নিগূঢ়-তত্ত্ব এই যে, ইসরাইলের একটি অংশের উপরে কঠিনতা ভর করে রয়েছে, যে পর্যন্ত অ-ইহুদীদের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, আমি চাই না যে এই গুপ্তরহস্য সম্পর্কে তোমরা অজ্ঞাত থাকো, যেন তোমরা আত্মঅহংকারী না হও: যতক্ষণ না অইহুদিরা পূর্ণ সংখ্যায় মণ্ডলীতে প্রবেশলাভ করে ততক্ষণ ইস্রায়েল জাতি আংশিক কঠোর হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, ভ্রাতৃগণ, তোমরা যেন আপনাদের জ্ঞানে বুদ্ধিমান্ না হও, এজন্য আমি ইচ্ছা করি না যে, তোমরা এই নিগূঢ়তত্ত্ব অজ্ঞাত থাক যে, কতক পরিমাণে ইস্রায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্য্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাই ও বোনেরা, আমি চাই য়ে তোমরা নিগূঢ় সত্য বোঝ যাতে নিজের চোখে নিজেকে জ্ঞানী না মনে কর৷ এই হল সত্য য়ে ইস্রায়েলীয়দের কিছু অংশ শক্তগ্রীব হয়েছে৷ অইহুদীদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত ইহুদীদের সেই মনোভাব বদলাবে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ভাইয়েরা, আমি চাই না তোমরা যেন এমন না হও, এই লুকানো মতবাদ, যেন নিজেদের চিন্তায় বুদ্ধিমান না হও: কিছু পরিমাণে ইস্রায়েলের কঠিনতা ঘটেছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা না আসে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, ভ্রাতৃগণ, তোমরা যেন নিজেদের জ্ঞানে বুদ্ধিমান না হও, এই জন্য আমি ইচ্ছা করি না যে, তোমরা এই নিগূঢ়তত্ত্ব অজ্ঞাত থাক যে, কতক পরিমাণে ইস্রায়েলের কঠিনতা ঘটিয়াছে, যে পর্যন্ত পরজাতীয়দের পূর্ণ সংখ্যা প্রবেশ না করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমরা যেন নিজেদের জ্ঞানী মনে না কর সেইজন্য আমি একটা গুপ্ত সত্য তোমাদের জানিয়ে রাখতে চাই। সেই সত্য এই-অযিহূদীদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত বেশীর ভাগ ইস্রায়েলীয়দের অন্তর কঠিন হয়েই থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমরা যেন নিজেদের জ্ঞানী মনে না কর সেইজন্য আমি একটা গোপন সত্য তোমাদের জানিয়ে রাখতে চাই। সেই সত্য এই- অ-ইহুদীদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত বেশীর ভাগ বনি-ইসরাইলদের অন্তর কঠিন হয়েই থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, একটি নিগূঢ় সত্য সম্বন্ধে আমি তোমাদের জানাতে চাই। এই সত্য জানতে পারলে তোমরা আর নিজেদের বিজ্ঞ মনে করবে না। অন্য জাতির সমস্ত মানুষ যতদিন না ঈশ্বরের রাজ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করে, ততদিন ইসরায়েল জাতির একটি অংশ সাময়িকভাবে এ সম্বন্ধে অজ্ঞতার অন্ধকারে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাই ও বোনেরা, আমি চাই যে তোমরা নিগূঢ় সত্য বোঝ যাতে নিজের চোখে নিজেকে জ্ঞানী না মনে কর৷ এই হল সত্য যে ইস্রায়েলীয়দের কিছু অংশ শক্তগ্রীব হয়েছে৷ অইহুদীদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত ইহুদীদের সেই মনোভাব বদলাবে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ভাইয়েরা, আমি চাই না তোমরা যেন এমন না হও, এই লুকানো মতবাদ, যেন নিজেদের চিন্তায় বুদ্ধিমান না হও: কিছু পরিমাণে ইস্রায়েলের কঠিনতা ঘটেছে, যে পর্যন্ত অযিহূদীয়দের পূর্ণ সংখ্যা না আসে।