Romans 11:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা ইঞ্জিলের সম্বন্ধে তোমাদের জন্য তারা আল্লাহ্‌র দুশমন, কিন্তু নির্বাচনের সম্বন্ধে পূর্বপুরুষদের জন্য তারা আল্লাহ্‌র প্রিয়পাত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের অনেকে এখন সুসমাচারের শত্রু, আর এর ফলে তোমরা অইহুদিরা লাভবান হয়েছে। কিন্তু ঈশ্বর তাদের এখনও প্রেম করেন কারণ তিনি তাদের পিতৃপুরুষদের মনোনীত করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা সুসমাচারের সম্বন্ধে তোমাদের নিমিত্ত শত্রু, কিন্তু নির্ব্বাচনের সম্বন্ধে পিতৃপুরুষগণের নিমিত্ত প্রিয়পাত্র।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সুসমাচার গ্রহণ করতে অস্বীকার করে ইহুদীরা ঈশ্বরের শত্রু হয়েছে৷ তোমরা যাঁরা অইহুদী তোমাদের সাহায্য করতেই এমন হয়েছে; কিন্তু বেছে নেবার দিক থেকে ইহুদীরা এখনও ঈশ্বরের মনোনীত লোক৷ তাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সুবাদে তিনি তাদের ভালবাসেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একদিক দিয়ে ওরা সুসমাচারের সম্বন্ধে তোমাদের জন্য শত্রু, কিন্তু অন্য দিক দিয়ে ঈশ্বরের পছন্দ সম্বন্ধে পিতৃপুরুষদের জন্য প্রিয়পাত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা সুসমাচারের সম্বন্ধে তোমাদের নিমিত্ত ঈশ্বরের শত্রু, কিন্তু নির্বাচনের সম্বন্ধে পিতৃপুরুষগণের নিমিত্ত প্রিয়পাত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সুখবরের দিক থেকে তোমাদের মংগলের জন্যই তারা এখন ঈশ্বরের শত্রু। কিন্তু ঈশ্বরের বেছে নেবার দিক থেকে পূর্বপুরুষদের জন্য তারা ঈশ্বরের ভালবাসার পাত্র।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সুসংবাদের দিক থেকে তোমাদের ভালোর জন্যই তারা এখন আল্লাহ্‌র শত্রু। কিন্তু আল্লাহ্‌র বেছে নেবার দিক থেকে পূর্বপুরুষদের জন্য তারা আল্লাহ্‌র মহব্বতের পাত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুসমাচারের বিপক্ষে গিয়ে তারা শত্রুরূপে পরিগণিত হয়েছে এবং তোমরা হয়েছ উপকৃত। তা সত্ত্বেও পিতৃপুরুষদের সুবাদে তারা ঈশ্বরের মনোনীত জাতি ও তাঁর প্রিয় পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুসমাচার গ্রহণ করতে অস্বীকার করে ইহুদীরা ঈশ্বরের শত্রু হয়েছে৷ তোমরা যাঁরা অইহুদী তোমাদের সাহায্য করতেই এমন হয়েছে; কিন্তু বেছে নেবার দিক থেকে ইহুদীরা এখনও ঈশ্বরের মনোনীত লোক৷ তাদের পিতৃপুরুষদের কাছে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সুবাদে তিনি তাদের ভালবাসেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক দিক দিয়ে ওরা সুসমাচারের সম্বন্ধে তোমাদের জন্য শত্রু, কিন্তু অন্য দিক দিয়ে ঈশ্বরের মনোনীত বিষয়ে পিতৃপুরুষদের জন্য প্রিয়পাত্র।