Romans 11:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“প্রভু, তারা তোমার নবীদেরকে হত্যা করেছে, তোমার কোরবানগাহ্গুলো উৎপাটন করেছে, আর আমি একাই অবশিষ্ট আছি, আর তারা আমারও প্রাণ নিতে চেষ্টা করছে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রভু, তারা তোমার ভাববাদীদের হত্যা করেছে ও তোমার যজ্ঞবেদি চূর্ণবিচূর্ণ করেছে, কেবলমাত্র আমি একা বেঁচে আছি, আর তারা আমাকেও হত্যা করতে চেষ্টা করছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“প্রভু, তাহারা তোমার ভাববাদিগণকে বধ করিয়াছে, তোমার যজ্ঞবেদি সকল উৎপাটন করিয়াছে, আর আমি একাই অবশিষ্ট রহিলাম, আর তাহারা আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তিনি বললেন, ‘প্রভু তারা তোমার ভাববাদীদের হত্যা করেছে, তোমার সমস্ত যজ্ঞবেদী ধ্বংস করেছে৷ আমিই একমাত্র ভাববাদী এখনও জীবিত আছি আর লোকরা আমার প্রাণনাশের চেষ্টা করছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“প্রভু, তারা তোমার ভাববাদীদের বধ করেছে, তারা তোমার সব যজ্ঞবেদি ভেঙে দিয়েছে এবং আমি একাই অবশিষ্ট আছি এবং আমিই একা বেঁচে আছি এবং তারা আমার প্রাণ নিতে চেষ্টা করছে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“প্রভু, তাহারা তোমার ভাববাদিগণকে বধ করিয়াছে, তোমার যজ্ঞবেদি সকল উৎপাটন করিয়াছে, আর আমি একাই অবশিষ্ট রহিলাম, আর তাহারা আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“প্রভু, এরা তোমার নবীদের মেরে ফেলেছে ও তোমার বেদীগুলো ভেংগে ফেলেছে। কেবল আমিই বাকী আছি, আর আমাকেও তারা মেরে ফেলবার চেষ্টা করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদ, এরা তোমার নবীদের হত্যা করেছে ও তোমার কোরবানগাহ্গুলো ভেংগে ফেলেছে। কেবল আমিই বাকী আছি, আর আমাকেও তারা হত্যা করবার চেষ্টা করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
“প্রভু, এরা তোমার নবীদের হত্যা করেছে, তোমার যজ্ঞবেদী ধূলিসাৎ করেছে, আমি একাই বেঁচে আছি, তারা আমারও প্রাণ নিতে চেষ্টা করছে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি বললেন, “প্রভু তারা তোমার ভাববাদীদের হত্যা করেছে, তোমার সমস্ত য়জ্ঞবেদী ধ্বংস করেছে৷ আমিই একমাত্র ভাববাদী এখনও জীবিত আছি আর লোকরা আমার প্রাণনাশের চেষ্টা করছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“প্রভু, তারা তোমার ভাববাদীদের বধ করেছে, তারা তোমার সব যজ্ঞবেদি ভেঙে দিয়েছে এবং আমি একাই অবশিষ্ট আছি এবং আমিই একা বেঁচে আছি এবং তারা আমার প্রাণ নিতে চেষ্টা করছে।”