Romans 11:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা যখন রহমতের মধ্য দিয়েই হয়ে থাকে, তখন তা আর কাজের মাধ্যমে অর্জিত হয় নি; নতুবা রহমত আর রহমত রইলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যদি অনুগ্রহে মনোনীত হয়, তাহলে তা কাজের পরিণামে নয়; যদি তা হত, তাহলে অনুগ্রহ আর অনুগ্রহ থাকত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা যখন অনুগ্রহে হইয়া থাকে, তখন আর কার্য্যহেতু হয় নাই; নতুবা অনুগ্রহ আর অনুগ্রহই রহিল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর যদি তাঁর লোকদের অনুগ্রহে মনোনীত করেছেন, তবে তাদের কৃতকর্মের ফলে তারা ঈশ্বরের লোক বলে গন্য হয় নি, কারণ তাই যদি হত তবে ঈশ্বরের অনুগ্রহ আর অনুগ্রহ হত না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এটা যদি অনুগ্রহ দ্বারা হয়, তবে এটা কখনই কাজের দ্বারা নয়। তা নাহলে অনুগ্রহ আর অনুগ্রহই থাকত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা যখন অনুগ্রহে হইয়া থাকে, তখন আর কার্য হেতু হয় নাই; নতুবা অনুগ্রহ আর অনুগ্রহই রহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যদি দয়া করেই বেছে রেখেছেন তবে তো তা কোন কাজের ফল নয়। যদি তা-ই হত তবে দয়া আর দয়া থাকত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ যদি রহমত করেই বেছে রেখেছেন তবে তো তা কোন কাজের ফল নয়। যদি তা-ই হত তবে রহমত আর রহমত থাকত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই মনোনয়ন যদি অনুগ্রহের ফলে হয়ে থাকে তবে তা তাদের কর্মের দ্বারা অর্জিত নয়। যদি হত তাহলে অনুগ্রহ কথাটি হত নিরর্থক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যদি তাঁর লোকদের অনুগ্রহে মনোনীত করেছেন, তবে তাদের কৃতকর্মের ফলে তারা ঈশ্বরের লোক বলে গন্য হয় নি, কারণ তাই যদি হত তবে ঈশ্বরের অনুগ্রহ আর অনুগ্রহ হত না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এটা যদি অনুগ্রহ দ্বারা হয়, তবে এটা কখনই কাজের দ্বারা নয়। তা নাহলে অনুগ্রহ আর অনুগ্রহই থাকত না।