Romans 11:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে কি? বনি-ইসরাইল যার খোঁজ করছিল তা তারা পায় নি, কিন্তু আল্লাহ্ যাদের নির্বাচন করে রেখেছিলেন তারা তা পেয়েছে; অন্য সকলের অন্তর কঠিন হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে বিষয়টা কী দাঁড়াল? ইস্রায়েল যা এত আগ্রহভরে অন্বেষণ করল, তা তারা পেল না, কিন্তু যারা মনোনীত তারা পেল। অন্য সকলের মন কঠোর হয়েছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে কি? ইস্রায়েল যাহার অন্বেষণ করে, তাহা পায় নাই, কিন্তু নির্ব্বাচিতেরা তাহা পাইয়াছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে ব্যাপারটি দাঁড়াল এই: ইস্রায়েলীয়রা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চাইলেও সফলকাম হয় নি৷ কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করলেন, তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হল৷ বাকি ইস্রায়েলীয়রা তাদের অন্তঃকরণ কঠোর করে তুলল ও ঈশ্বরের কথা অমান্য করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে কি? ইস্রায়েল যা খোঁজ করে, তা পায় নি, কিন্তু মনোনীতরা তা পেয়েছে এবং বাকিরা কঠিন হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে কি? ইস্রায়েল যাহার অন্বেষণ করে, তাহা পায় নাই, কিন্তু নির্বাচিতেরা তাহা পাইয়াছে; অন্য সকলে কঠিনীভূত হইয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে বুঝা যায়, ইস্রায়েলীয়েরা যা পাবার চেষ্টা করছিল তা তারা পায় নি, কিন্তু ঈশ্বর যাদের বেছে রেখেছিলেন তারাই তা পেয়েছে, আর অন্য সকলের মন পাথরের মত শক্ত হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে বুঝা যায়, বনি-ইসরাইলরা যা পাবার চেষ্টা করছিল তা তারা পায় নি, কিন্তু আল্লাহ্ যাদের বেছে রেখেছিলেন তারাই তা পেয়েছে, আর অন্য সকলের মন পাথরের মত শক্ত হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে দাঁড়াল কি? সমস্ত ইসরায়েল যা অর্জন করতে চেয়েছে তা পারেনি। কিন্তু তাদের মধ্যে সেই অল্প সংখ্যক মনোনীতরাই পেরেছে। বাকী সকলের সত্য উপলব্ধির ক্ষমতা লোপ পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে ব্যাপারটি দাঁড়াল এই: ইস্রায়েলীয়রা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হতে চাইলেও সফলকাম হয় নি৷ কিন্তু ঈশ্বর যাদের মনোনীত করলেন, তারাই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হল৷ বাকি ইস্রায়েলীয়রা তাদের অন্তঃকরণ কঠোর করে তুলল ও ঈশ্বরের কথা অমান্য করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে কি? ইস্রায়েল যা খোঁজ করে, তা পায়নি, কিন্তু মনোনীতরা তা পেয়েছে এবং বাকিরা কঠিন হয়েছে।