Romans 11:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন লেখা আছে, “আল্লাহ্‌ তাদেরকে জড়তার রূহ্‌ দিয়েছেন; এমন চোখ দিয়েছেন, যা দেখতে পায় না; এমন কান দিয়েছেন, যা শুনতে পায় না, আজও পর্যন্ত।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন লেখা আছে: “ঈশ্বর তাদের এক অচেতন আত্মা দিয়েছেন, চোখ দিয়েছেন, যেন তারা দেখতে না পায় ও কান, যেন তারা শুনতে না পায়, আজও পর্যন্ত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্য সকলে কঠিনীভূত হইয়াছে, যেমন লিখিত আছে, “ঈশ্বর তাহাদিগকে জড়তার আত্মা দিয়াছেন; এমন চক্ষু দিয়াছেন, যাহা দেখিতে পায় না; এমন কর্ণ দিয়াছেন, যাহা শুনিতে পায় না, অদ্য পর্য্যন্ত;”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাস্ত্রে তাই লেখা আছে: ‘ঈশ্বর তাদের এক জড়তার আত্মা দিয়েছেন৷’যিশাইয় 29:10 ‘ঈশ্বর তাদের চক্ষু রুদ্ধ করেছেন, তাই তারা চোখে সত্য দেখতে পায় না৷ ঈশ্বর তাদের কান বন্ধ করে দিয়েছেন, তাই তারা কানে সত্য শুনতে পায় না, এ কথা আজও সত্যি৷’দ্বিতীয় বিবরণ 29:4
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এটা ঠিক যেমন লেখা আছে, আজ অবধি “ঈশ্বর তাদের জড়তার আত্মা দিয়েছেন, এমন চোখ যা দিয়ে তারা দেখতে পাবে না এবং এমন কান যা দিয়ে তারা শুনতে পাবে না,।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন লিখিত আছে, “ঈশ্বর তাহাদিগকে জড়তার আত্মা দিয়াছেন; এমন চক্ষু দিয়াছেন, যাহা দেখিতে পায় না; এমন কর্ণ দিয়াছেন, যাহা শুনিতে পায় না, অদ্য পর্যন্ত;”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রে লেখা আছে, “ঈশ্বর তাদের মন এমন অসাড় করলেন যে, তারা আজও পর্যন্ত তাদের চোখ দিয়ে দেখেও দেখে না এবং কান দিয়ে শুনেও শোনে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবে লেখা আছে, “আল্লাহ্‌ তাদের মন এমন অসাড় করলেন যে, তারা আজও পর্যন্ত তাদের চোখ দিয়ে দেখেও দেখে না এবং কান দিয়ে শুনেও শোনে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে যেমন লেখা আছেঃ “প্রভু পরমেশ্বর তোমাদের তন্দ্রালু করেছেন। গভীর নিদ্রায় ডুবে যাবার জন্য। তোমাদের স্রষ্টা নবীদের দৃষ্টিও ঈশ্বর আচ্ছন্ন করেছন।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্ত্রে তাই লেখা আছে: “ঈশ্বর তাদের এক জড়তার আত্মা দিয়েছেন৷” “ঈশ্বর তাদের চক্ষু রুদ্ধ করেছেন, তাই তারা চোখে সত্য দেখতে পায় না৷ ঈশ্বর তাদের কান বন্ধ করে দিয়েছেন, তাই তারা কানে সত্য শুনতে পায় না, এ কথা আজও সত্যি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা ঠিক যেমন লেখা আছে, আজ অবধি “ঈশ্বর তাদের জড়তার আত্মা দিয়েছেন, এমন চোখ যা দিয়ে তারা দেখতে পাবে না এবং এমন কান যা দিয়ে তারা শুনতে পাবে না,।”