Romans 11:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ বলেন, “তাদের টেবিল তাদের জন্য ফাঁদ ও পাশস্বরূপ হোক, তা বাধাজনক পাথর ও প্রতিফলস্বরূপ হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর দাউদ বলেন, “তাদের টেবিলের খাবার হোক জাল ও ফাঁদস্বরূপ, তাদের পক্ষে এক প্রতিবন্ধক ও প্রতিফলস্বরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—আর দায়ূদ বলেন, “তাহাদের মেজ তাহাদের জন্য ফাঁদ ও পাশস্বরূপ হউক, তাহা বিঘ্ন ও প্রতিফলস্বরূপ হউক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দাযূদ এ সম্বন্ধে বলেছেন: ‘তাদের ভোজ হোক ফাঁদের মতো, জালের মতো যা তাদের ধরে৷ তাদের পতন হোক্ ও তারা দণ্ড ভোগ করুক্৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং দায়ূদ বলেন, “তাদের টেবিল একটা জাল, একটা ফাঁদ হোক, বাধারূপ এবং তাদের প্রতিফলরূপ হোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ বলেন, “তাহাদের মেজ তাহাদের জন্য ফাঁদ ও পাশস্বরূপ হউক, তাহা বিঘ্ন ও প্রতিফলস্বরূপ হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দায়ূদও বলেছিলেন, তাদের ভোজের উৎসবগুলো ফাঁদ ও জালের মত হোক; সেগুলো যেন তাদের উছোট খাওয়ার কারণ হয়, আর তাদের যা পাওনা তারা যেন তা-ই পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী দাউদও বলেছিলেন, তাদের মেজবানীর উৎসবগুলো ফাঁদ ও জালের মত হোক; সেগুলো যেন তাদের উচোট খাওয়ার কারণ হয়, আর তাদের যা পাওনা তারা যেন তা-ই পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ বলেছেনঃ “ওদের ভোজসভা হোক ওদের ফাঁদস্বরূপনিরাপত্তা হোক ওদের শৃঙ্খল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ূদ এ সম্বন্ধে বলেছেন: “তাদের ভোজ হোক্ ফাঁদের মতো, জালের মতো যা তাদের ধরে৷ তাদের পতন হোক্্ ও তারা দণ্ড ভোগ করুক্৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং দায়ূদ বলেন, “তাদের টেবিল একটা জাল, একটা ফাঁদ হোক, বাধারূপ এবং তাদের প্রতিফলরূপ হোক।