Romans 12:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মন্দের বদলে কারো মন্দ করো না; সকল মানুষের দৃষ্টিতে যা উত্তম, ভেবে চিন্তে তা-ই কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মন্দের পরিশোধে কারও মন্দ করো না। সকলের দৃষ্টিতে যা ন্যায়সংগত, তা করতে যত্নবান হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না; সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম, ভাবিয়া চিন্তিয়া তাহাই কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কেউ অপরাধ করলে অপকার করে প্রতিশোধ নিও না৷ সকলের চোখে যা ভাল তোমরা তা করতেই চেষ্টা কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেউ খারাপ করলে তার খারাপ কর না। সব লোকের চোখে যা ভালো, যা ভালো তাই চিন্তা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না; সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম, ভাবিয়া চিন্তিয়া তাহাই কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দের বদলে কারও মন্দ কোরো না। সমস্ত লোকের চোখে যা ভাল সেই বিষয়ে মনোযোগ দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপীর বদলে কারও খারাপ কোরো না। সমস্ত লোকের চোখে যা ভাল সেই বিষয়ে মনোযোগ দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জ্ঞানের অহঙ্কার করো না। অনিষ্টের প্রতিশোধে অনিষ্ট করো না। সকলের বিচারে যা ভাল মনে হবে তাই করার চেষ্টা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ অপরাধ করলে অপকার করে প্রতিশোধ নিও না৷ সকলের চোখে য়া ভাল তোমরা তা করতেই চেষ্টা কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ খারাপ করলে তার খারাপ কর না। সব লোকের দৃষ্টিতে যা ভালো, যা ভালো তাই চিন্তা কর।