Romans 12:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং “তোমার দুশমনের যদি খিদে পায়, তাকে খেতে দাও; যদি তার পিপাসা পায়, তাকে পান করাও; কেননা তা করলে তুমি তার মাথায় জ্বলন্ত অঙ্গার রাশি করে রাখবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং, “তোমার শত্রু যদি ক্ষুধার্ত হয়, তাকে খেতে দাও; যদি সে তৃষ্ণার্ত হয়, তাকে পান করার কিছু দাও। এরকম করলে, তুমি তার মাথায় জ্বলন্ত কয়লার স্তূপ চাপিয়ে দেবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং “তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও; কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তোমরা এই কাজ কর, ‘তোমাদের শত্রুরা ক্ষুধার্ত হলে তাকে খেতে দাও, তোমাদের শত্রু তৃষ্ণার্ত হলে তাকে জল পান করাও৷ এই রকম করলে তোমরা তাকে লজ্জায় ফেলে দেবে৷’ আর তা হবে তার মাথায় একরাশি জ্বলন্ত কয়লা রাখার মতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“কিন্তু তোমার শত্রুর যদি খিদে পায়, তাকে খাওয়াও। যদি সে পিপাসিত হয়, তাকে পান করাও। কারণ তুমি যদি এটা কর তা হলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা জড়ো করে রাখবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং “তোমার শত্রু যদি ক্ষুধিত হয়, তাহাকে ভোজন করাও; যদি সে পিপাসিত হয়, তাহাকে পান করাও; কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাস্ত্রের কথামত বরং “তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও; যদি তার পিপাসা পায় তাকে জল দাও। এই রকম করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিতাবের কথামত বরং “তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও; যদি তার পিপাসা পায় তাকে পানি দাও। এই রকম করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু “তোমরা শত্রু ক্ষুধার্ত হলে তাকে খেতে দাও, তৃষ্ণার্ত হলে তাকে জল দাও —তাহলে তোমার শত্রু মরমে মরে যাবে*।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমরা এই কাজ কর, “তোমাদের শত্রুরা ক্ষুধার্ত হলে তাদের খেতে দাও, তোমাদের শত্রু তৃষ্ণার্ত হলে তাদের জল পান করাও৷ এই রকম করলে তোমরা তাকে লজ্জায় ফেলে দেবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কিন্তু তোমার শত্রুর যদি খিদে পায়, তাকে খাওয়াও। যদি সে পিপাসিত হয়, তাকে পান করাও। কারণ তুমি যদি এটা কর তাহলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা জড়ো করে রাখবে।”